মধ্যবিত্ত এবং দুর্বল আর্থসামাজিক স্তরের যাত্রীদের জন্য জনপ্রিয় মেল ও এক্সপ্রেস ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ
Kolkata, November 19, 2024
মধ্যবিত্ত এবং সাধারণ শ্রেণির যাত্রীদের আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রা সুনিশ্চিত করতে, পূর্ব রেলওয়ে বিভিন্ন জনপ্রিয় মেল ও এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করেছে। এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ শ্রেণীর যাত্রীদের আরো ভালো পরিষেবা প্রদান করা ছাড়াও যারা বিভিন্ন জায়গায় পেশার তাগিদে নিয়মিত ভাবে ভ্রমণ করেন তাদের যাতায়াতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এককথায় যাদের মহারাষ্ট্র , গুজরাট ও দক্ষিন ভারত কর্মস্থল তারা স্বল্প খরচে এবং সহজেই এই দ্বিতীয় শ্রেনীর সাধারণ কোচগুলির মাধম্যে যাতায়াত করতে পারবেন। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যাদের দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই যাবার প্রয়োজন অথচ টিকেট পাচ্ছেন না তারা এই পরিসেবার মাধ্যমে সহজেই গন্তব্যে পৌঁছে যাবেন।
নিম্নলিখিত ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করা হয়েছে:
• ১২৩৬৭/৬৮ ভাগলপুর – আনন্দবিহার – ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেস -০২ টি সাধারণ শ্রেণী
• ১২৩১৫/১৬ কলকাতা – উদয়পুর সিটি – কলকাতা অনন্যা এক্সপ্রেস – ০২ টি সাধারণ শ্রেণী
• ১২৩১৭/১৮ কলকাতা – অমৃতসর – কলকাতা অকালতখ্ত এক্সপ্রেস – ০২ টি সাধারণ শ্রেণী
• ১৩৪২৫/২৬ মালদা টাউন – সুরাট – মালদা টাউন এক্সপ্রেস – ০২ টি সাধারণ শ্রেণী
• ২২৩০৬/০৫ জসিডি – এস এম ভি টি বেঙ্গালুরু – জাসিডি এক্সপ্রেস – ০২ টি সাধারণ শ্রেণী
• ২২৩০৭/০৮ হাওড়া – বিকানের – হাওড়া এক্সপ্রেস – ০১ টি সাধারণ শ্রেণী
• ১২৩০৭/০৮ হাওড়া -যোধপুর – হাওড়া এক্সপ্রেস -০১ টি সাধারণ শ্রেণী
• ১২৩২১/২২ হাওড়া – ছাত্রপাতি শিবাজী মহারাজ টার্মিনাস – হাওড়া মুম্বাই মেল – ০১ টি সাধারণ শ্রেণী
উক্ত কোচগুলি সাশ্রয়ী টিকিট মূল্যে সহজেই প্রাপ্তযোগ্য এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের যাত্রার অভিজ্ঞতা আরও উন্নত করতে সাহায্য করবে। পূর্ব রেলওয়ে সবসময়ই সাধারণ যাত্রীদের প্রয়োজন ও চাহিদার দিকে বিশেষ নজর দিয়ে পরিষেবা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ।



















