বিহারে কলেম্বোলার নতুন প্রজাতির আবিষ্কার জেড এস আই-এর
By PIB Kolkata
কলকাতা, ১৮ মার্চ ২০২৫
ভারতীয় প্রাণিবিদ্যা সর্বেক্ষণ-এর বিজ্ঞানীরা সম্প্রতি বিহারে কলেম্বোলা পতঙ্গের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, যেটি এক ধরনের মাটি-আশ্রিত ক্ষুদ্র অমেরুদন্ডী প্রাণী। এই আবিষ্কারটি এই অঞ্চলে কলেম্বোলার সমৃদ্ধ জীববৈচিত্র্যকে নির্দিষ্ট করে এবং মাটির সঙ্গে এর ক্রিয়া-প্রতিক্বিয়া বুঝতে সাহায্য করে।
নতুন শনাক্ত হওয়া প্রজাতি, সাইফোডেরাস বিহারিয়েনসিস (Cyphoderus bihariensis), রাজ্যের সংগ্রহের নামানুসারে নামকরণ করা হয়েছে।
ভারতীয় প্রাণিবিদ্যা সর্বেক্ষণের অ্যাপ্টেরিগোটা (Apterygota) বিভাগের একটি দল- ডঃ গুরুপদ মন্ডলের নেতৃত্বে এবং শ্রী কৌশিক কুমার রায় ও শ্রী কুসুমেন্দ্র কুমার সুমনের সঙ্গে মিলিতভাবে এই আবিষ্কারটি করেছেন। গবেষণাটির মুদ্রিত সংস্করণ জার্নাল অফ ইনসেক্ট বায়োডাইভারসিটি অ্যান্ড সিস্টেমেটিক্স-এর আগামী সংখ্যায় প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে।

ভারতীয় প্রাণিবিদ্যা সর্বেক্ষণের পরিচালিকা ডঃ ধৃতি ব্যানার্জী গবেষকদের অভিনন্দন জানিয়েছেন এবং কলেম্বোলার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, “কলেম্বোলা মাটির স্বাস্থ্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে, যদিও এই জীবটির মাধ্যমে মৃত্তিকায় পরিণত গলিত জীবদেহ, বা পুষ্টির চক্র, জৈব পদার্থের পচন এবং সামগ্রিকভাবে মাটির পর্যবেক্ষণ- এই সকল ক্ষেত্রে প্রাণীটির ভূমিকা প্রায়শই উপেক্ষা করা হয়।”
সাইফোডেরাস বিহারিয়েনসিস এর বৈশিষ্ট্য হল, এর ক্ষুদ্র দেহের আকার, চোখ না থাকা, ফুরকা (একটি পেটের উপাঙ্গ যা এর পেটের দিক থেকে বিকশিত হয়), যেটি লাফানোর অঙ্গ, বিশেষ ধরণের দাঁতের গঠন, সেইসঙ্গে এর শরীরের বিন্যাস।
এই নতুন প্রজাতিটি ‘মাল্টিডেন্টেটি’ নামক একটি প্রজাতি-গোষ্ঠীর মধ্যেও অন্তর্ভুক্ত, যা একটি নজির-ই বটে।
এই আবিষ্কার সম্পর্কে, দলের নেতা ডঃ গুরুপদ মন্ডল ব্যাখ্যা করে বলেছেন, “এই আবিষ্কারটি ভারতে কলেম্বোলা নামক প্রাণীটির সমৃদ্ধ বৈচিত্র্য বুঝতে সাহায্য করে। সাইফোডেরাস বংশের প্রাণীটির বিশ্বব্যাপী
প্রজাতি বৈচিত্র্য -৮৬। এই নতুন আবিষ্কারের পরে ভারতে এখন ১০টি প্রজাতি রয়েছে। এই বৈচিত্র্য বাস্তুতন্ত্রে, বিশেষ করে মাটির বাস্তুতন্ত্রে এর প্রভাব বোঝার জন্য ক্রমাগত গবেষণার প্রয়োজনীয়তাকে তুলে ধরে।”
এই গবেষণাটি জীববৈচিত্র্য অন্বেষণ প্রক্রিয়ায় এবং তা নথিভুক্ত করার কাজে ভারতীয় প্রাণিবিদ্যা সর্বেক্ষণের নিরলস প্রচেষ্টাকে নির্দিষ্ট করে।













