Wednesday, September 16, 2026
WA
Home Bangla ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত নতুন করে গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয়...

৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত নতুন করে গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

0
14
Wheat
Wheat

৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত নতুন করে গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২৫ 

সামগ্রিকভাবে খাদ্য সুরক্ষা এবং অসাধু মজুতদারী রুখতে ব্যবসায়ী/খুচরো ও পাইকারি ব্যবসায়ী এবং অন্যদের জন্য গম মজুতের সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। 

৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ব্যবসায়ী/খুচরো বিক্রেতারা সর্বোচ্চ ২ হাজার মেট্রিক টন গম মজুত করতে পারবেন। আগে এই সীমা ছিল ৩০০০ মেট্রিক টন। পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে প্রতিটি আউটলেটে গম মজুতের পরিমাণ ১০ মেট্রিক টন থেকে কমিয়ে ৮ মেট্রিক টন করা হয়েছে।  অন্যদিকে, বিগ চেইন পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রেও প্রতিটি আউটলেটে এই সীমা রাখা হয়েছে ৮ মেট্রিক টন পর্যন্ত। 

সমস্ত মজুতকারীকে প্রতি শুক্রবার গম মজুতের পরিমাণ পোর্টালে (https://foodstock.dfpd.gov.in) নথিভুক্ত করতে হবে।

 ২০২৪-২৫ উৎপাদন বর্ষে দেশে মোট ১১৭৫.০৭ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে। এই মুহূর্তে দেশে পর্যাপ্ত গম মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্যগুলির এজেন্সি/এফসিআই-এর মাধ্যমে ২০২৫-২৬ এ ৩০০.৩৫ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights