Thursday, September 17, 2026
WA
Home Bangla বাংলার আকাশ এখন, কাল তুমি আলেয়া

বাংলার আকাশ এখন, কাল তুমি আলেয়া

0
33
#ExcuseMePlease - Bengal Election 2026 - Kaal Tumi Aleya with Tea Seller 2
#ExcuseMePlease - Bengal Election 2026 - Kaal Tumi Aleya with Tea Seller 2

রম্যরচনা
বাংলার আকাশ এখন, কাল তুমি আলেয়া

সুমন মুন্সী

আমার দুর্ভাগ্য আমি সেই সময় জন্মানো বাঙালি , যখন বাঙালি বললেই , কোহিনূর মার্কা সম্মান জুটতো সারা পৃথিবী জুড়ে । তাই একটা আলগা অহংকার হতো নিজের গুণে না হলেও , নিজের জাতির মহা মানবদের জন্য । স্বামীজী , গুরুদেব রবি ঠাকুর ,নেতাজি , ড: বিধান চন্দ্র ,জেসি বোসে ,মেঘনাদ সাহা ,সত্যেন বোসে , হেমন্ত ,মান্না ,কিশোর ,সচিন কর্ত্তা ,আরডি ,উত্তম সুচিত্রা,সৌমিত্র ,উৎপল এমন কি জামাই অমিতাভ !!! ভাবা যায় ব্র্যান্ড ভ্যালু

হটাৎ এদের মনে পড়লো কেন ?

আজ আবার পিএম এসেছেন কলকাতা ,চায়ের দোকান জমজমাট ।

সকাল সকাল চায়ের দোকানে গেছি গরম খবরের আশায় আসা আরো কয়েক সাংবাদিক বন্ধু এসেছে গুটি গুটি ।

দেখি সেই আধ বুড়ো বসে মুচকি হাসছে ।

বললাম কি ব্যাপার হাসছেন কেন ?

বললেন ,”বাবার মুখে শোনা নেতাজির সেই ভাষণ , যা রেডিও সিঙ্গাপুর বা রেঙ্গুন থেকে বাজান হতো ১৯৪২-৪৩ তে ,”তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । গায়ে কাঁটা দিত।”

“হ্যাঁ শুনেছি গর্ব হবার বিষয় “

বুড়ো বললো , আজ এক নেতার ভাষণ শুনছিলাম আসলে দুই পার্টির দুই জন ,একজন সরকারে একজন বিরোধী । এই চায়ের দোকানে বলছে , এবার জিতলে পূরণ হবে নেতাজির ইচ্ছা ।

জিজ্ঞাসা করলাম কি ইচ্ছা ?

উত্তর এলো স্বাধীনতা ।

সেকি আমরা তো স্বাধীন ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস । কোন স্বাধীনতার কথা বলছেন ?

অরে ও সব ফ্ল্যাগ তোলা স্বাধীনতা , আমরা চাইছি তোলা তোলার স্বাধীনতা , মধুচক্র চালানোর স্বাধীনতা , যেমন খুশি চুরির স্বাধীনতা । বিদ্যালয়ে মদ্যপান দেখবে জাতি ভাগ্যবান । মিড্ ডে ড্রিংক চালু হবে ,মদ্যপ রত্ন পুরস্কার দেয়া হবে ,ওহ লাভলী বলে।

তবেই না বাংলার মানুষ নিজের বিদ্যা প্রকাশ করতে পারবে । শোনেননি চুরি বিদ্যা ,মহা বিদ্যা , যদি না পরে ধরা ?

পাশের বিরোধী নেতা, হেসে বললো ৭৫এর ৭৫ ভাগ যেন ভারত ভাগ্যবিধাতার ঝোলায় ঠিক সময় যায় , মনে রেখ ।

উত্তর এলো , সে আর বলতে ভাইফোঁটার আম না হলে স্বার্থক হবে কি করে ।

আমি বললাম , এতে নেতাজি কোথায় থেকে এলো ?

বুড়ো বললো, ওহো আপনি কি নেতাজি বলতে সুভাষ চন্দ্র বোসের কথা ভাবছেন , অরে মা সারদা যদি ধর্ণা দিতে পারেন ,তবে , দুবাই ফেরত নেতা কেন নেতাজি হবে, না ।

মূর্খ বাঙালি আরো কিছুদিন ভিক্ষা করে নিন , ততদিনে ক্যামকেস্বর এলেন মাস্ককে টোপকে নিন ।

এই বলে বিরোধী যাত্রা পালার অধিকারী মশাই বললেন , আজ কিন্তু ম্যাঠ ভরাতে হবে, বাজেটে খাসির মাংস আর ইংলিশ অপ্প্রভ করেছি ,আর আসলে মুরগি আর বাংলা দিচ্ছি , বাকিটা আমাদের সন্ধ্যের খরচ , চলে আসিস ।

উত্তর এলো কোনো চিন্তা নেই গুরু, দশে মিলে করি কাজ , হারি জিতি নাহি লাজ ।

এই বলে চায়ের দোকানের দেয়ালে তাকালাম , আমাদের রাজনীতির শেষ আইকন নেতাজি হাসছেন সামরিক পোশাক পরে ।

নেতা চলে যেতেই বুড়ো বললো , কি বুঝলেন কালনেমির লিঙ্ক ভাগ ।

সকালেই দেখেছি দুই নেতার বাড়ির সানাই ইট বালি সিমেন্ট মার্বেল পড়েছে ,আর একতালা উঠলো বলে ।

এই সময় শ্লোগান উঠলো ডাবল চাকার গরুর গাড়ি , সামলে চলো তাড়াতাড়ি ।

বুড়ো বললো ,”তাকিয়ে দেখুন বাংলার আকাশ এখন, কাল তুমি আলেয়া”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights