Tuesday, September 22, 2026
WA
Home Bangla নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের...

নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

0
26
নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

কলকাতা, ৭ই এপ্রিল, ২০২৬

আজ (০৭.০৪.২০২৬) পূর্ব রেলের সদর দপ্তরে আয়োজিত একটি উচ্চস্তরের বৈঠকে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্কর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁদের দৃষ্টান্তমূলক নিরাপত্তা সতর্কতার জন্য দুই রেলকর্মীকে সংবর্ধিত করেছেন।

গত ৩০শে মার্চ ২০২৬ তারিখে, মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন সাইডিং থেকে রানীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় রেললাইনে একটি প্রতিবন্ধকতা লক্ষ্য করে রানিগঞ্জের লোকো পাইলট (গুডস) শ্রী সন্দীপ তিওয়ারি এবং রানিগঞ্জের সহকারী লোকো পাইলট শ্রী শুভম গোরাই জরুরি ব্রেক প্রয়োগ করে মালবাহী ট্রেনটিকে নিরাপদভাবে থামিয়ে একটি অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্ষম হন।

এটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের উচ্চ সতর্কতা এবং কর্তব্যের প্রতি একনিষ্ঠতাকে প্রকাশ করে।

এই নিবেদিতপ্রাণ কর্মীদের তাঁদের পরিবারের সদস্যসহ পূর্ব রেলের সদর দপ্তরে ডেকে স্বয়ং জেনারেল ম্যানেজার সংবর্ধিত করেছেন। কারণ পূর্ব রেল তার কর্মীদের সম্পদ হিসেবে বিবেচনা করে এবং এই ধরনের দৃষ্টান্তমূলক কাজের জন্য মনোবল বৃদ্ধি ভবিষ্যতে আরও ভালো কর্মক্ষমতায় সহায়ক হবে।

এই উপলক্ষে বক্তব্য রাখার সময়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্কর এই দুই রেলকর্মীর সহধর্মিণীদেরও প্রশংসা করেন, কারণ তাঁরা তাঁদের স্বামীদের নিষ্ঠার সাথে রেলের দায়িত্ব পালনে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights