Monday, September 21, 2026
WA
Home Bangla প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাই রয়েছে

প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাই রয়েছে

0
40
১০ টাকা ! ১০ টাকা !! ১০ টাকা !!! - সেলের বাজার চলে গেলেও প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাই রয়েছে
১০ টাকা ! ১০ টাকা !! ১০ টাকা !!! - সেলের বাজার চলে গেলেও প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাই রয়েছে

১০ টাকা ! ১০ টাকা !! ১০ টাকা !!! – সেলের বাজার চলে গেলেও দাম ১০ টাকাই রয়েছে

Kolkata, April 17, 2026

পয়লা বৈশাখে সৃজনী (নাম পরিবর্তিত) যাচ্ছে হাওড়া স্টেশনে। বন্ধু অর্পিতা (নাম পরিবর্তিত) আসছে ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে। হাওড়া স্টেশনে ওকে রিসিভ করে দুজনে যাবে বিভিন্ন গয়নার দোকানে হালখাতা করতে। বাবা মায়ের বিভিন্ন গয়না ব্যবসায়ীপ্রেরিত নিমন্ত্রণ রক্ষা করার দায়িত্ব দুই মেয়েকে দিয়েছে । এতে দুজনেই যারপরনাই উল্লসিত। দিনভর স্বাধীনতা, দোকানে দোকানে ঘুরে কোল্ড ড্রিংকস আর সন্দেশ খাওয়া – সঙ্গে উপহার তো আছেই। আর ফাঁকতালে শপিং মলে বা রেস্তোরাঁতে কিছুটা যদি কন্টিনেন্টালের স্বাদ পাওয়া যায় ।

হাওড়া স্টেশনে পৌঁছতে সৃজনীর প্রায় দেড়টা বেজে গেলো। অর্পিতার ট্রেন হাওড়ায় ঢুকবে প্রায় ২টো নাগাদ। সৃজনী খোঁজাখুঁজি করে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়ল প্ল্যাটফর্ম টিকিট কাটবে বলে । ৫০ টাকার নোট কাউন্টারে দেওয়ায় কাউন্টার থেকে ১০ টাকা খুচরো চাইলো কারণ প্ল্যাটফর্ম টিকিটের দাম মোটে ১০ টাকা । সৃজনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, ” সে কী! প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়েনি?” কাউন্টার থেকে উত্তর এলো , “না ম্যাডাম, দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম টিকিট ১০ টাকাই রয়েছে ।”

অর্পিতাকে রিসিভ করার পরে সৃজনী বললো, “জানিস, প্ল্যাটফর্ম টিকিটের দাম এখনো ১০ টাকাই আছে ।”
উত্তরে অর্পিতা বলে, “তুই একটা আস্ত বোকা। সেলের বাজার চলে গেলো বলে ভাবছিস প্ল্যাটফর্ম টিকিটেরও দাম বাড়বে!! আরে, বহুবছর ধরে পূর্বরেল প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকাতেই বেঁধে রেখেছে যাতে তোর আমার মতো সবাই খুব সহজেই প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারে । তাসত্ত্বেও কিছু লোক এই সামান্য টাকাটুকু ব্যয় করেনা এবং প্ল্যাটফর্মে অযথা ভিড় বাড়ায়। “

ভাবুন একবার, প্ল্যাটফর্মের sanctity অর্থাৎ বিশুদ্ধতা কিন্তু নষ্ট হচ্ছে অবাঞ্ছিত লোকেদের প্রবেশ থেকে । অনেকেই আছেন বিনা কারণে প্ল্যাটফর্মের হাওয়া খেতে বা বেঞ্চে বসে সান্ধমজলিশের উদ্দেশ্যে রেল প্ল্যাটফর্মের ভিড় বাড়িয়ে থাকেন । প্ল্যাটফর্ম টিকিট কাটা তো দুর অস্ত , যত্রতত্র চায়ের ভাঁড়, খাদ্যসামগ্রীর র‍্যাপার ছড়িয়ে দেন, পরিবেশকে করেন কলুষিত এবং যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ান।

এপ্রসঙ্গে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, ” রেলওয়ে আশা করে যে, বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া বাকিরা কেবলমাত্র প্ল্যাটফর্ম টিকিট কেটেই রেল স্টেশনে প্রবেশ করবেন । প্ল্যাটফর্ম টিকিটের দাম মোটে ১০ টাকাই রয়েছে । একইসঙ্গে সুস্থ পরিবেশ ও ভবিষ্যত উন্নয়নের কথা মাথায় রেখে সমাজের সকলেই এগিয়ে আসুন রেল পরিসরের পরিচ্ছন্নতা রক্ষার উদ্দেশ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights