Friday, October 23, 2026
WA
Home Bangla মানবসেবার ধ্রুবতারা ডাঃ এ. কে. রায়চৌধুরীকে স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাঁচবো...

মানবসেবার ধ্রুবতারা ডাঃ এ. কে. রায়চৌধুরীকে স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন

0
24
মানবসেবার ধ্রুবতারা ডাঃ এ. কে. রায়চৌধুরীকে স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন
মানবসেবার ধ্রুবতারা ডাঃ এ. কে. রায়চৌধুরীকে স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন

মানবসেবার ধ্রুবতারা ডাঃ এ. কে. রায়চৌধুরীকে স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন

অনির্বাণ চক্রবর্তী | আইবিজি নিউজ

কলকাতা, ১৭ জুলাই: প্রখ্যাত চিকিৎসক ও মানবসেবায় নিবেদিত ব্যক্তিত্ব ডাঃ এ. কে. রায়চৌধুরীর জীবন, কর্ম এবং মানবিক আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন আগামী ২৭ জুলাই, ২০২৬ (সোমবার) আয়োজন করেছে এক বিশেষ স্মারক অনুষ্ঠান। “তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা” শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুণা সেন হলে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল চিকিৎসা ও মানবকল্যাণে ডাঃ রায়চৌধুরীর অসামান্য অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁর আদর্শকে সমাজে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে ডাঃ এ. কে. রায়চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শিত হবে। পাশাপাশি তাঁর স্মৃতিকে অমর করে রাখতে একাধিক সম্মাননা প্রদান করা হবে।

বিশেষ সম্মাননা

  • “ডাঃ এ. কে. রায়চৌধুরী জীবনকৃতি সম্মাননা – ২০২৬” প্রদান করা হবে বিশিষ্ট চিকিৎসক ডাঃ চিন্ময় কুমার মাইতি-কে।
  • “ডাঃ এ. কে. রায়চৌধুরী শ্রেষ্ঠ যুব জেরিয়াট্রিশিয়ান সম্মান – ২০২৬” প্রদান করা হবে ডাঃ অরিজিৎ দাস-কে।
  • “ডাঃ এ. কে. রায়চৌধুরী স্মারক বক্তৃতা – ২০২৬” প্রদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব শ্রী দেবাশিস সেন, আইএএস।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে “তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা” শীর্ষক একটি বিশেষ গীতি-আলেখ্য। এতে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও চিকিৎসক ডাঃ উৎসব দাস এবং ভাবনা ও বর্ণনায় থাকবেন ডাঃ ধীরেশ কুমার চৌধুরী।

এছাড়াও বাঁচবো সুন্দরবন বিকশিত স্কুলের ছাত্রছাত্রীরা ডাঃ রায়চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।

বিশিষ্ট অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ডঃ পবিত্র সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ শ্রী সৌরীন ভট্টাচার্য।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

  • ডাঃ শিখা রায়চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক,
  • ডাঃ কৌশিক মজুমদার, বিশিষ্ট চিকিৎসক এবং
  • শ্রীমতী ইনা বসু, বিশিষ্ট অ্যাকাডেমিক কনসালট্যান্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান শুধুমাত্র একজন প্রথিতযশা চিকিৎসককে স্মরণ করার জন্য নয়; বরং মানবসেবা, নৈতিকতা, সহমর্মিতা এবং চিকিৎসা পেশার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চিকিৎসক, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী, সংস্কৃতিপ্রেমী এবং সাধারণ মানুষের প্রতি এই স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন। অনুষ্ঠানটি মানবতার সেবায় নিবেদিত এক আলোকবর্তিকার জীবন ও কর্মকে সম্মান জানানোর পাশাপাশি সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে বলেই আয়োজকদের আশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights