
পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক; দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য RPSF কর্মীদের সম্মাননা
কলকাতা, ২৫ আগস্ট, ২০২৬:
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে আজ কলকাতায় পূর্ব রেলওয়ের সদর দফতরে সমস্ত PHOD, DRM এবং শাখা আধিকারিকদের উপস্থিতিতে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রীমতী গীতিকা পাণ্ডে পুনরায় উল্লেখ করেন যে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য পূর্ব রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সমস্ত মুলতুবি পরিচালনাগত ও পরিকাঠামোগত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ দেন।

অসাধারণ সতর্কতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জেনারেল ম্যানেজার RPSF/12 BN/B Coy-এর CT মহিপাল সিং এবং কনস্টেবল হনুমান ধাঙ্কাকে প্রশংসাপত্র প্রদান করেন। ১৫ আগস্ট ২০২৬ তারিখে জসিডি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত অবস্থায় ওই দুই সতর্ক কর্মী একটি ট্রেন ছেড়ে যাওয়ার পর বিকট শব্দ শুনে দ্রুত রেললাইনে ফাটল শনাক্ত করেন। তাঁদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানোর ফলে কারিগরি দল দ্রুত ফিশপ্লেটের সাহায্যে লাইনটি সুরক্ষিত করতে সক্ষম হয় এবং সামগ্রিক ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নিরাপদভাবে প্ল্যাটফর্মে যাতায়াতকারী ট্রেনের গতিপথ পরিবর্তন করা সম্ভব হয়। শ্রীমতী গীতিকা পাণ্ডে কর্মীদের সতর্কতা এবং যাত্রী নিরাপত্তার প্রতি তাঁদের অবিচল নিষ্ঠার প্রশংসা করেন।












