Wednesday, September 16, 2026
WA
Home Bangla ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের ট্রেন দাঁড়ানোর সমস্যা সমাধান করল শিয়ালদহ ডিভিশন

ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের ট্রেন দাঁড়ানোর সমস্যা সমাধান করল শিয়ালদহ ডিভিশন

0
15
ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের ট্রেন দাঁড়ানোর সমস্যা সমাধান করল শিয়ালদহ ডিভিশন
ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের ট্রেন দাঁড়ানোর সমস্যা সমাধান করল শিয়ালদহ ডিভিশন

ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিনের ট্রেন দাঁড়ানোর সমস্যা সমাধান করল শিয়ালদহ ডিভিশন, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ
(ক) শিয়ালদহ–বহরমপুর সেকশনে যাত্রী পরিষেবার ব্যাপক উন্নয়ন

কোলকাতা: 25 Aug 2026

যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং ট্রেনের সময়ানুবর্তিতা আরও উন্নত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন ভগবানগোলা স্টেশনে দীর্ঘদিন ধরে চলা একটি গুরুত্বপূর্ণ পরিচালনাগত সমস্যার সফল সমাধান করেছে। পাশাপাশি, শিয়ালদহ–বহরমপুর সেকশনের বিভিন্ন স্টেশনে যাত্রী পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের পর্যাপ্ত দৈর্ঘ্য না থাকায় লালগোলা অভিমুখী এক্সপ্রেস ট্রেনগুলিকে ভগবানগোলা স্টেশনে একই প্ল্যাটফর্মে দু’বার দাঁড়াতে হতো। 13103 শিয়ালদহ (18:20)–লালগোলা (22:40) ভাগীরথী এক্সপ্রেস ভগবানগোলা স্টেশনে 22:07–22:08 এবং 13113 কলকাতা (06:50)–লালগোলা (11:50) হাজারদুয়ারি এক্সপ্রেস 10:29–10:30 পর্যন্ত দাঁড়াত। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় সম্পূর্ণ ট্রেনকে প্ল্যাটফর্মের আওতায় আনার জন্য এই দ্বৈত দাঁড়ানোর প্রয়োজন হতো। এর ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি ট্রেনের সময়ানুবর্তিতাও ব্যাহত হতো।

এই ধরনের পরিচালনাগত বিলম্ব দূর করা এবং ক্রমবর্ধমান যাত্রীসংখ্যার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে ভগবানগোলা স্টেশনে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন করা হয়েছে।

• প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও উচ্চতা বৃদ্ধি: প্ল্যাটফর্ম নম্বর 1 ও 2-এর সম্প্রসারণ এবং উচ্চতা বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার থেকে বাড়িয়ে 385 মিটার করা হয়েছে।
• প্ল্যাটফর্ম শেড: প্ল্যাটফর্ম শেড স্থাপনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
• নতুন বুকিং অফিস: প্রতিদিনের ক্রমবর্ধমান যাত্রী ভিড় সামাল দিতে একটি নতুন বুকিং অফিস তৈরি করা হচ্ছে। এখানে থাকবে 3টি সাধারণ টিকিট কাউন্টার এবং 1টি বিশেষভাবে দিব্যাঙ্গজনদের জন্য নির্ধারিত কাউন্টার।
• যাত্রী পরিষেবার উন্নয়ন: নতুন ও উন্নতমানের শৌচাগার ব্লকের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।
শিয়ালদহ–বহরমপুর সেকশনে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ
শিয়ালদহ ডিভিশন এই সেকশনের শহরতলি ও আঞ্চলিক স্টেশনগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত পরিষেবাকে সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছে। একাধিক গুরুত্বপূর্ণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

বেলডাঙা স্টেশন

• যাত্রীদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দিতে প্ল্যাটফর্ম নম্বর 2 ও 3-এ যাত্রী শেড নির্মাণ।
• প্রথম শ্রেণির প্রতীক্ষালয়ের সংস্কার।
• প্ল্যাটফর্ম নম্বর 2 ও 3-এ নতুন বসার বেঞ্চ স্থাপন।

মুর্শিদাবাদ, ভাবতা, জিয়াগঞ্জ ও পিরতলা স্টেশন

                           এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, প্ল্যাটফর্ম শেড এবং নতুন বসার বেঞ্চ-সহ বিভিন্ন যাত্রী পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা বলেন, এই পরিকাঠামোগত উন্নয়নগুলি স্টেশন পরিষেবার আধুনিকীকরণ, ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিয়ালদহ ডিভিশনের সমস্ত যাত্রীকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ঝঞ্ঝাটমুক্ত যাত্রার অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে পূর্ব রেলের অঙ্গীকারের প্রতিফলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights