Tuesday, November 10, 2026
WA
Home Bangla তান্ত্রিক মতে যে কোনো মাতৃ-পূজা তে শ্রী শ্রী চণ্ডী’র পাঠ এক অবিচ্ছেদ্য...

তান্ত্রিক মতে যে কোনো মাতৃ-পূজা তে শ্রী শ্রী চণ্ডী’র পাঠ এক অবিচ্ছেদ্য অঙ্গ

0
52
Buy on Amazon
Buy Now on Amazon

চণ্ডীপাঠ
—– রঘুপতি ষড়ংগী।
তান্ত্রিক মতে যে কোনো মাতৃ-পূজা তে শ্রী শ্রী চণ্ডী’র পাঠ এক অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই গ্রন্থের পঞ্চম অধ্যায় টি পড়া সব চাইতে সহজ। একটি করে পৃথক শব্দ জুড়ে দিলেই হল। তাই, বিশেষ কোনো ‘চণ্ডীপাঠক’ কে ভাগ না দিয়ে পণ্ডিত মশাই পূজার মাঝে নিজেই মেরে দেন। এই ভাবে শ্রী শ্রী চণ্ডী’র পাঠ করা কখনোই বাঞ্ছনীয় নয়।
সে অন্য কথা। মনে রাখা জরুরী, শ্রীমৎ ভগবদ্গীতা’র স্থিতির সাথে চণ্ডী’র স্থিতি কখনোই এক নয়। গীতা তে কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট নির্মাণ করে অধর্মের পরাজয়ের সাথে সাথে ধর্মের জয় সূচিত হয়েছে। আর চণ্ডী ব্যক্তি-নির্ভর। এতে একজন মানুষের জীবনের সমস্যার নির্দিষ্ট কারণ কে খুঁজে, মুণি কে অনুসরণ করে নিজের মোক্ষ প্রাপ্তির পথ দেখানো হয়েছে। মোক্ষপ্রাপ্তির পথে যে যে বাধা উপস্থিত হয়, সেই সব বাধা কে জয় করতেই দেবী কে বার বার ‘নমস্তস্যৈ’ অর্থাৎ করুণ প্রার্থনা করা হচ্ছে। কী সেই চাওয়াগুলো ? আসুন, সেই নিয়ে একটু আলোচনা করা যাক।
“যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।।”
বিষ্ণুমায়া যোগমায়া এবং মহামায়া….. ‘মায়া’র ই বিভিন্ন নাম যা’র মোহে জীব মাত্রই আচ্ছন্ন হয়ে থাকে। নিজের যে আত্মিক পরিচয় তা কে ভুলে গিয়ে নাম বা কাজের পরিচয় দিয়ে পরিচিত হতে চায়। এই অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে চেয়েই দেবীর কাছে আমাদের কামনার শুরু।
চেতনা ….. আমার চেতনার চৈতণ্য করে দে মা, চৈতণ্য-ময়ী। বুদ্ধি অর্থাৎ সু-মেধা। মেধা থাকলে চাঁদে পা রাখা যায়; আর সু-মেধা থাকলে দু-পা হেঁটে সামনে থাকা প্রতিবেশী বৃদ্ধ-মানুষ টির খোঁজ নিতে ইচ্ছে করে। পার্থক্য এ টুকুই। নিদ্রা ….অর্থাৎ অজ্ঞানতা। ভগবৎ গীতা তে রয়েছে, ” উদ্ধরেৎ আত্মনাত্মানম্ । নাত্মানম্ অবসাদয়েৎ।।”,
ক্ষুধা … শব্দ-জটিলতা এড়িয়ে বলা ই যায়, জীবের সুস্থ্যতার এক পরিচয়। ছায়া ….. মহামায়া’র ই এক প্রতিবিম্ব। আচার্য্য শঙ্কর তাঁর ‘দক্ষিণামূর্তি স্তোত্রম্’ এ লিখছেনঃ ” বিশ্বম্ দর্পণ দৃশ্যমান নগরী ভূয়ম্ নিজান্তর্গতম্। পশ্যন্ আত্মমায়য়া বহিরিব ভূয়ং যথা নিদ্রয়া।” শক্তি ….. ক্রিয়ার মূল। “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ”… উপনিষদ এর উদ্ঘোষ। মনে বল নেই, দেহে কর্মশক্তি নেই …. তো বাঁচা টা আপনার কার প্রয়োজনে লাগবে ? তৃষ্ণা …বিষয় এর প্রতি তীব্র বাসনা বা ভোগ এর প্রতি অদম্য লালসা। এই ‘মৃগ-তৃষ্ণা’ ই পতন এর মূল। ক্ষান্তি…. অর্থে, কারোর ভুল কে ক্ষমা করতে শেখা। লজ্জা… পোশাক-আশাকে শুধু নয়, নিজের দেহ-মন দিয়েও একটা বিনয় মিশ্রিত সম্ভ্রম থাকা টা জরুরী। শান্তি…. পুরো মানসিক বিষয়। শান্তি একটা স্থিতি’র নাম। ধন-বল, জন-বল, লোক-বল… সব থাকলেও কেউ সারাক্ষণ অশান্ত হয়ে থাকতে পারে। আবার, এগুলো কিছু ই না থেকেও মন কে শান্ত রাখা যায়। গীতা তো ভগবান প্রশ্ন তুলেইছেন, ” অশান্তস্য কুতো সুখম্ ” ? শ্রদ্ধা..…. যে কোনো মৌলিক শিক্ষার আদি। “শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানম্।” কান্তি মানে লাবণ্য-শোভা- কমনীয়তা। বঙ্কিমচন্দ্র চন্ধ্র লিখে গেছেন,” হাতে সোনার চুড়ি পরিলে মহিলারা শব্দ না করিয়া বাঁচে না।” মনে রাখতে হবে, কান্তি ও মায়ের ই দান। লক্ষ্মী…ধনাদি সম্পদ কারোর থাকতেই পারে। কিন্তু তা কখনোই নিজের অহঙ্কার এর বিষয় হতে পারে না। বৃত্তি….. নিজের নির্দিষ্ট কর্মের প্রতি সীমাহীন নিষ্ঠা থাকা টা ভীষণ ই গুরুত্বপূর্ণ কারণ দেবী স্বয়ং এতে বিরাজ করছেন। স্মৃতি …. এ এক দৈবি সম্পদ। নিত্য পঠন-পাঠন- নিদিধ্যাসন দিয়ে একে পুষ্ট করতেই হয়। দয়া …. মা তো সব অশুভ নাশ করে জীবের প্রতি দয়া করতেই আসেন। তাই, তিনিও চান, তাঁর এক সন্তান ও আর এক সন্তানের প্রতি দয়া করতে শিখুক। তুষ্টি… এক কঠিন বিষয়। সন্তোষ। শীত বা গ্রীষ্মে, লাভ বা অলাভে, পুরস্কারে বা অসম্মানে সচেতন হতে হোলেও উষ্মা দেখানো ঠিক নয়। সব পরিস্থিতিতে রাজি থাকার মানসিকতা থাকা টাই ভালো। মাতৃ…. স্বামীজী বেলুড় মঠ এ ‘কুমারী-পুজো’ করে যে বার্তা দিয়ে গেছেন তা আজকে ও সমান মূল্যবান। ভ্রান্তি ……ভ্রম। দেবী স্বয়ং ধুম্রাসুর কে বধ করে ছিলেন। কারণ,,… ‘যোগমায়া’ চোখের সামনে এই অজ্ঞানতা-রূপী ধুম্রজাল সৃষ্টি করে ভ্রান্তির মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য টাই ভুলিয়ে রাখেন আমাদের। উপনিষদ বলছেন, ” হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম্ ।” এই চাদর সরিয়ে ফেলার দায়িত্ব একান্ত ই আপনার আমার।
ইন্দ্রিয়দের অধিষ্ঠাত্রী বহির্মুখী এই পঞ্চ ইন্দ্রিয়ের অতি উচ্ছ্বাস ই তো মানুষের পতনের কারণ। তাই, সংযতেন্দ্রিয় হয়ে জীবন কাটানো টা সমান জরুরী। চিতি…. “সৎ-চিৎ-আনন্দ” মিলেই তো মা আমাদের ।চিৎ-শক্তি বা সম্বিত রূপে তিনিই বিরাজ করছেন। এই গুনাবলী কে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়া টা ই “চণ্ডীপাঠ”।
১১শ অধ্যায় শ্রী শ্রী চণ্ডী’র ১ ম অধ্যায় থেকে ৫ম অধ্যায় পর্যন্ত গুনে গুনে ৭৯ বার ‘নমস্তস্যৈ’ শব্দ টির সগৌরব উপস্থিতি চোখে পড়লেও না এর অর্থ বুঝি আমরা, না বুঝিয়ে বলেন মণ্ডপের পণ্ডিতমশাই! অর্থ না বুঝে চণ্ডীপাঠ করা কে চণ্ডী নিজেই বলছেন….”অরণ্যে রোদনং যথা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights