Tuesday, September 22, 2026
WA
Home Bangla ০৫.০৭.২০২৬ তারিখে শিয়ালদহ–ডানকুনি শাখায় রি-গার্ডারিং কাজের জন্য ১০ ঘণ্টার মেগা ট্রাফিক ও...

০৫.০৭.২০২৬ তারিখে শিয়ালদহ–ডানকুনি শাখায় রি-গার্ডারিং কাজের জন্য ১০ ঘণ্টার মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক

0
12
ভারতীয় রেল
ভারতীয় রেল

০৫.০৭.২০২৬ তারিখে শিয়ালদহ–ডানকুনি শাখায় রি-গার্ডারিং কাজের জন্য ১০ ঘণ্টার মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক

কলকাতা, ০৩ জুলাই ২০২৬

         রেল পরিকাঠামোকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলতে শিয়ালদহ ডিভিশন বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করবে। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের ফলে সংশ্লিষ্ট রেলপথে নিরাপত্তা ও ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে।

এই কাজ ০৫.০৭.২০২৬ তারিখ রাত ০১:০০টা থেকে সকাল ১১:০০টা পর্যন্ত ব্রিজ নং ৫ CCR (UP ও DN CCR)-এর উভয় স্প্যানের রি-গার্ডারিংয়ের জন্য সম্পন্ন হবে। কাজটি কিমি ৪/৩১-৪/৩৩ (UP CCR) এবং ৪/৩২-৪/৩৪ (DN CCR)-এর মধ্যে সম্পন্ন হবে।

এর ফলে নিম্নলিখিত ট্রেন পরিচালনার ব্যবস্থা কার্যকর থাকবে:

০৫.০৭.২০২৬ তারিখে বাতিল হওয়া EMU লোকাল ট্রেন

শিয়ালদহ–ডানকুনি :
32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32227 (UP)
32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32228 (DN)

শিয়ালদহ–কল্যাণী সীমান্ত :
31313, 31319 (UP) / 31316, 31320 (DN)

শিয়ালদহ–নৈহাটি :
31415 (UP) / 31414, 31418 (DN)

বিধান নগর রোড –নৈহাটি :
31471 (UP) (Ex-C/S)

শিয়ালদহ–হাবরা :
33653 (UP) / 33654 (DN)

নৈহাটি–বান্ডেল :
37527, 37531, 37533 (UP) / 37528, 37532, 37534 (DN)

মেল/এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন

দমদম জংশন–নৈহাটি হয়ে:
• 13173 UP : শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (শিয়ালদহ থেকে) – বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ।
• 12317 UP : আকাল তখত এক্সপ্রেস (কলকাতা থেকে)।

নৈহাটি–দমদম জংশন হয়ে:
• 12344 DN : দার্জিলিং মেল (হলদিবাড়ি থেকে) (JCO: 04.07.2026)
• 13148 DN : উত্তরবঙ্গ এক্সপ্রেস (BXT থেকে) (JCO: 04.07.2026) – বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ।
• 12378 DN : পদাতিক এক্সপ্রেস (নিউ আলিপুরদুয়ার থেকে) (JCO: 04.07.2026)
• 13150 DN : কাঞ্চনকন্যা এক্সপ্রেস (আলিপুরদুয়ার জংশন থেকে) (JCO: 04.07.2026) – বান্ডেল ও বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ।
• 13168 DN : আগ্রা ক্যান্ট–কলকাতা এক্সপ্রেস (আগ্রা ক্যান্ট থেকে) (JCO: 04.07.2026)
• 12314 DN : শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (নিউ দিল্লি থেকে) (JCO: 04.07.2026)

বর্ধমান হয়ে:
• 22202 DN : পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (পুরী থেকে) (JCO: 04.07.2026) বর্ধমান হয়ে নৈহাটি–শিয়ালদহ সেকশন দিয়ে চলবে।

                শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা বলেন, রেল পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তা মানে বজায় রাখার জন্য এই গার্ডার প্রতিস্থাপনের কাজ অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের অসুবিধা কমানোর উদ্দেশ্যে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে।

           তিনি যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, আরও নিরাপদ ও দ্রুত রেলযাত্রা নিশ্চিত করতে ভারতীয় রেল নিয়মিত পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। কাজ চলাকালীন রেল ওভারব্রিজের নিচ দিয়ে সড়ক যান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই সাধারণ মানুষকে স্থানীয় প্রশাসনের নির্ধারিত বিকল্প ট্রাফিক ব্যবস্থা অনুসরণ করে আগাম যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও, যাত্রীদের যাত্রা শুরুর আগে সংশোধিত ট্রেনের সময়সূচি জানতে ডিভিশনের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও অন্যান্য সরকারি মাধ্যমে নজর রাখার অনুরোধ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights