Thursday, November 5, 2026
WA
Home Bangla কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহার

কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহার

0
15
কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহার: ০৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত রাত্রিকালীন EMU স্পেশাল ট্রেন
কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহার: ০৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত রাত্রিকালীন EMU স্পেশাল ট্রেন
Buy on Amazon
Buy Now on Amazon

কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহার: ০৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত রাত্রিকালীন EMU স্পেশাল ট্রেন

  • প্যান্ডেল দর্শনার্থীদের সুবিধা এবং গভীর রাতে যাতায়াতের সুবিধার্থে ছয় জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন
  • ০৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত নৈহাটি স্টেশনে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা

*কলকাতা, 02 Nov 2026:

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, শিয়ালদহ ডিভিশন কালীপুজো ও দীপাবলি ২০২৬ উপলক্ষে অতিরিক্ত রাত্রিকালীন EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ফলে শহর ও শহরতলির বিভিন্ন কালীপুজো মণ্ডপে আসা দর্শনার্থী ও ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। এর ফলে তাঁরা গভীর রাত পর্যন্ত উৎসবের আনন্দ উপভোগ করার পরও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

উৎসবের মরশুমে যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৮/০৯ নভেম্বর, ০৯/১০ নভেম্বর এবং ১০/১১ নভেম্বর ২০২৬-এর মধ্যবর্তী রাতে মোট ছয় জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুরের মধ্যে অতিরিক্ত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে।

আপ EMU স্পেশাল অতিরিক্ত ট্রেন

  1. ট্রেন নং 03161: শিয়ালদহ – ২৩:০০ ঘণ্টা থেকে ডানকুনি – ২৩:৪২ ঘণ্টা।
  2. ট্রেন নং 03163: শিয়ালদহ – ০০:৫০ ঘণ্টা থেকে বারাসত – ০১:৩৫ ঘণ্টা।
  3. ট্রেন নং 03165: বারাসত – ০১:৫০ ঘণ্টা থেকে বনগাঁ – ০৩:০০ ঘণ্টা।
  4. ট্রেন নং 03167: বারাসত – ০১:১০ ঘণ্টা থেকে হাসনাবাদ – ০২:৩৬ ঘণ্টা।
  5. ট্রেন নং 03169: শিয়ালদহ – ০০:৪০ ঘণ্টা থেকে রানাঘাট – ০২:৩০ ঘণ্টা।
  6. ট্রেন নং 03171: ব্যারাকপুর – ০১:২৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০২:১০ ঘণ্টা।

ডাউন EMU স্পেশাল অতিরিক্ত ট্রেন

  1. ট্রেন নং 03162: ডানকুনি – ২৩:৫৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০০:৩৭ ঘণ্টা।
  2. ট্রেন নং 03164: বারাসত – ০১:১০ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০১:৫৫ ঘণ্টা।
  3. ট্রেন নং 03166: বনগাঁ – ২৩:০০ ঘণ্টা থেকে বারাসত – ০০:১০ ঘণ্টা।
  4. ট্রেন নং 03168: হাসনাবাদ – ২৩:৩০ ঘণ্টা থেকে বারাসত – ০০:৫৬ ঘণ্টা।
  5. ট্রেন নং 03170: রানাঘাট – ২৩:৪৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০১:৪০ ঘণ্টা।
  6. ট্রেন নং 03172: শিয়ালদহ – ০০:৩০ ঘণ্টা থেকে ব্যারাকপুর – ০১:১৫ ঘণ্টা।

উপরোক্ত সমস্ত EMU স্পেশাল ট্রেন তাদের যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। এর ফলে সংশ্লিষ্ট শাখার যাত্রীরা সহজেই ট্রেনে ওঠা ও নামার সুবিধা পাবেন।

এছাড়াও, উৎসবের সময় যাত্রীদের অপ্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসতে চালকদল-সহ একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এই স্ট্যান্ডবাই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যায়।

কালীপুজোর সময় সম্ভাব্য অতিরিক্ত ভিড় ও স্টেশনে যানজট এড়াতে নৈহাটি জংশনে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী, ০৮, ০৯, ১০, ১১, ১২ এবং ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ১৪:০০ ঘণ্টা থেকে ০০:০০ ঘণ্টা পর্যন্ত প্ল্যাটফর্ম নং ১-এ কোনও ট্রেন পরিচালনা করা হবে না। এই সময়ে সংশ্লিষ্ট সমস্ত ট্রেন প্ল্যাটফর্ম নং ৫ ও ৬ থেকে পরিচালনা করা হবে।

যাত্রীদের এই বিশেষ ব্যবস্থার বিষয়টি খেয়াল রাখার পাশাপাশি নিজেদের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে স্টেশনে ঘোষিত নির্দেশাবলি এবং রেলকর্মীদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ তারিখে AC EMU লোকাল-সহ সমস্ত শহরতলির ট্রেন সপ্তাহের কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। সেই অনুযায়ী, *ট্রেন নং 31845/31846 (শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি–শিয়ালদহ) AC EMU লোকাল, যা সাধারণত সোমবার থেকে শনিবার পর্যন্ত চলে, ওই দিন *ট্রেন নং 31847/31848-এর পরিবর্তে চালানো হবে।

শ্রী রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, শিয়ালদহ বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, বিশেষ করে কালীপুজোর মতো বড় উৎসবের সময়। উৎসবের অতিরিক্ত ভিড় সামাল দিতে আমরা অতিরিক্ত রাত্রিকালীন EMU ট্রেন পরিষেবা, গুরুত্বপূর্ণ স্থানে চালকদল-সহ স্ট্যান্ডবাই EMU রেক এবং নৈহাটি জংশনে বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। এর ফলে যাত্রী চলাচল মসৃণ রাখা এবং তাঁদের অসুবিধা কমানো সম্ভব হবে। আমরা যাত্রীদের রেল প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি যাত্রাকালে সমস্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আবেদন জানাচ্ছি। আমাদের লক্ষ্য, প্রত্যেকে যাতে উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন।”

এই অতিরিক্ত ব্যবস্থাগুলির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন নিরাপদ, আরামদায়ক এবং যাত্রীবান্ধব রেল পরিষেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে যাত্রীরা আরও বেশি সুবিধা ও নিশ্চিন্তে কালীপুজো ও দীপাবলির উৎসব উদযাপন করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights