Thursday, September 17, 2026
WA
Home Bangla দেশের সেরা  বাংলার পঞ্চায়েত – দেশের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা...

দেশের সেরা  বাংলার পঞ্চায়েত – দেশের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত

0
2568
Minister Panchayats & Rural Development and PHE Mr. Subrata Mukherjee
Minister Panchayats & Rural Development and PHE Mr. Subrata Mukherjee

দেশের সেরা  বাংলার পঞ্চায়েত

দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপা পেল রাজ্য। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক পরিকল্পনা সফলভাবে রূপায়ণ করে দেশের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত।

কর্নাটক এবং সিকিমকে পিছনে ফেলে প্রথম হওয়া দিগম্বরপুরকে পুরস্কার হিসেবে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। সম্প্রতি রাজ্য সরকারকে এই প্রথম হওয়ার খবর চিঠি দিয়ে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ২০১৭-১৮ অর্থবর্ষে এক একটি গ্রাম পঞ্চায়েততার সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে কী ভাবে কাজ করেছে তার উপর ভিত্তি করেই প্রতিযোগিতা হয়। রাজ্য থেকে পাঁচটি এগিয়ে থাকা পঞ্চায়েতের নাম পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, এ বিষয়ে দেশের তিনটি পঞ্চায়েতকে পুরস্কৃত করা হবে। সাতটি মানদণ্ডের নিরিখে জাতীয় স্তরে সেরা হয় দিগম্বরপুর। বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত বিশেষ পুরস্কার পেয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “বাংলার জন্য সুখবর। গ্রাম পঞ্চায়েতে অসামান্য কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার প্রশংসা করল পশ্চিমবঙ্গের। বাংলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলি আমাদের গর্ব। উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের অঙ্গীকার। সবাইকে জানাই শুভেচ্ছা।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights