Wednesday, September 16, 2026
WA
Home Bangla সবার পুজো আর এক অনন্য পুঅস্কার – “স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড”

সবার পুজো আর এক অনন্য পুঅস্কার – “স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড”

0
1814
Durga Puja Award 2
Durga Puja Award 2

আকাশে পেঁজা তুলোর মত মেঘ আর নদীর ধারে কাশফুল দেখলেই বাঙালি বুঝে যায় আসন্ন দুর্গোত্‍সব আর সে মেতে উঠবে সারা বছরের দুঃখ ভুলে | এবারে দুর্গাপূজা উপলক্ষ্যে দ্বিতীয় “স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড ২০১৮” -র আহবান জানালেন এই পুরস্কারের আয়োজক ড্যাফোডিল গ্রুপ-এর একটা শাখা “হেল্থএটসেটেরা”|।

“স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড” মূলতঃ পুজো পরিক্রমার একটা ফলাফল।

কোটি টাকার খেলা নয়, নয় আলোর রোশনাই এই পুজো পরিক্রমা-র পুরস্কার বলতে সুস্থ ভাবনা সম্পন্ন এক পুজো পুরস্কারের নাম “স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড”।

দ্বিতীয় “স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড” প্রতিযোগিতার ঘোষণা লগ্নে উপস্থিত ছিলেন একগুচ্ছ তারকা অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, ডিজাইনার অগ্নিমিত্র পাল, গায়ক অনীক ধর, বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত, ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত অভিনেতা সাহেব উদীয়মান অভিনেত্রী সঞ্জনা সহ আরো অনেকেই।

Durga Puja Award
Durga Puja Award

গতবারের মত এনভায়রনমেন্ট ফ্রেণ্ডিনেস-এর উপর পুরস্কার, সেফ্টি এরেঞ্জমেন্ট, এল্ডারলি পিপল, সোস্যাল রেসপনসিবিলিটি, সবুজ শিল্পী ও হেল্থ এণ্ড হাইজিন-এরএই বিভাগগুলো নিয়েই পুজো পরিক্রমা করবে স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড-এর আয়োজকবৃন্দ।

ড্যাফোডিল গ্রুপ-এর একটা শাখা “হেল্থএটসেটেরা” এই পুজো পরিক্রমার আয়োজক। এই সংস্থার চেয়ারম্যান সঞ্জয় শরাফ, সংস্থার দুই ডিরেক্টর হর্ষবর্ধন শরাফ ও যশবর্ধন শরাফ-এর উপস্থিতিতে আজ আসন্ন দুর্গোত্‍সবের জন্য দ্বিতীয় স্বচ্ছ নির্মল সুস্থ বাংলা এওয়ার্ড ২০১৮ প্রতিযোগিতার কথা ঘোষণা করা হলো।

ছবি : অরূপ বেলেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights