Wednesday, September 16, 2026
WA
Home Bangla ১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে পূর্ব বর্ধমান জেলা I.N.T.T.U.C আহ্বানে ...

১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে পূর্ব বর্ধমান জেলা I.N.T.T.U.C আহ্বানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পূর্ব-বর্ধমানের রেল স্টেশনে

0
1935
I.N.T.T.U.C meeting at Purba Bardhaman Station
I.N.T.T.U.C meeting at Purba Bardhaman Station

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে পূর্ব বর্ধমান জেলা I.N.T.T.U.C আহ্বানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পূর্ব-বর্ধমানের রেল স্টেশনে। তৃনমূল কংগ্রেসের ব্রিগেড কর্মসূচীকে সফল করতে এই প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ I.N.T.T.U.C সভানেত্রী ও রাজ্যসভার সাংসদ দোলা সেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা I.N.T.T.U.C নেতা ইফতেকার আহমেদ, পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, প্রসেনজিত দাস, কাঞ্চন কাজী, ৫ নং ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর শেফালী বেগম, প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, অভিজিৎ নন্দী সহ প্রাক্তন কাউন্সিলররা ও I.N.T.T.U.C নেতৃবৃন্দরা। দোলা সেন তাঁর বক্তব্যে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান, উন্নত ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে সকলকে ব্রিগেড সমাবেশে উপস্থিত হওয়ার কথাও বলেন।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির সমালোচনাও করেন। এই প্রস্ততি সভায় তৃনমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights