Friday, October 23, 2026
WA
Home Bangla পাসপোর্ট মেলা – বিদেশ মন্ত্রকের অধীন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক প্রেস...

পাসপোর্ট মেলা – বিদেশ মন্ত্রকের অধীন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি

0
1879
Indian-Passport
Indian-Passport

বিদেশ মন্ত্রকের অধীন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি

By PIB Kolkata

কলকাতা, ২৫ এপ্রিল, ২০১৯

বিদেশ মন্ত্রকের অধীন কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিম্নলিখিত ঠিকানায় পিএসকে এবং পিওপিএসকেগুলিতে আগামী ১১ই মে, ২০১৯ পাসপোর্ট মেলার আয়োজন করা হবে। আবেদনকারীদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন) এবং পরিচিতিজ্ঞাপক ঠিকানা, জন্মতারিখ ইত্যাদির আসল এবং স্বশংসায়িত প্রমাণপত্রের নকল সহ ঐ দিন হাজির হতে অনুরোধ করা হচ্ছে। কি কি নথি লাগবে তা জানা যাবে www.passportindia.gov.in – এই ওয়েবসাইটে।

সাধারণ শ্রেণীর (নতুন / পুনর্নবীকরণ) আবেদনগুলি এই মেলায় বিবেচিত হবে এবং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রকাশিত হবে www.passportindia.gov.in-এ আগামী ২৯শে এপ্রিল বিকাল ৩.৩০ মিনিট থেকে। আবেদনকারীদের পাসপোর্ট ফি জমা দিতে হবে অনলাইন পেমেন্ট ব্যবস্থায়।

ক্রমিক সংখ্যাপিএসকে-র নামঠিকানাযতগুলি অ্যাপয়েন্টমেন্ট বিবেচনা করা হবে তার সংখ্যা
১পিএসকে কলকাতাআকাশ টাওয়ার, ইস্টার্ন বাইপাস রুবি, কসবা ৭৮১, আনন্দপুর, কলকাতা – ৭০০১০৭১,৩০০
২পিএসকে আগরতলাপ্রথম তল, জ্যাকসন গেট বিল্ডিং, লেনিন সরণী, আগরতলা – ৭৯৯০০১, ত্রিপুরা১২০
৩পিএসকে শিলিগুড়িপ্রথম তল, শপিং সেন্টার-কাম-অফিস বিল্ডিং, হিমাচল বিহার, শিলিগুড়ি – ৭৩৪০১০১৫০
৪পিওপিএসকে বনগাঁবনগাঁ মুখ্য ডাকঘর, উত্তর ২৪ পরগনা – ৭৪৩২৩৫৪০
৫পিওপিএসকে রানাঘাটরানাঘাট মুখ্য ডাকঘর, রানাঘাট, নদীয়া – ৭৪১২০১৪০

কেবলমাত্র সেইসব আবেদনকারীর আবেদনপত্র বিবেচনা করা হবে, যাঁরা অনলাইন মোড (www.passportindia.gov.in )-এর মাধ্যমে ১১/০৫/২০১৯-এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তৎকাল, অন-হোল্ড আবেদন, ওয়াক-ইন এবং পিসিসি আবেদন এই সব কেন্দ্রে বিবেচনা করা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights