
নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন
By PIB Kolkata
কলকাতা, ২৬ এপ্রিল ২০১৯
কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন অপারেশনাল বিল্ডিং-এ ড্যাফোর্ডিল হাসপাতালের সহায়তায় ২৫-এ এপ্রিল একদিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে ব্লাড সুগার, ইসিজি, পিএফটি-সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান কর্মচারীরা, তাঁদের বাড়ির লোকজন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন ঠিকা সংস্হার কর্মীরা।
এই স্বাস্থ্য শিবিরে ডঃ রক্তিমাভ সরকার (এমডি) এবং ডঃ বিপুল রায় (এমডি) অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্যর জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন।
এদিন মোট ১৮৪ জন স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রবীণ চিকিৎসকদের থেকে নানান পরামর্শ নেন।












