Thursday, September 17, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে অতিরিক্ত বৈদ্যুতিন ভোটযন্ত্র এবং ভিভিপ্যাট-এর...

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে অতিরিক্ত বৈদ্যুতিন ভোটযন্ত্র এবং ভিভিপ্যাট-এর ব্যবস্থা করা হবে

0
1289
VVPAT
VVPAT

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে অতিরিক্ত বৈদ্যুতিন ভোটযন্ত্র এবং ভিভিপ্যাট-এর ব্যবস্থা করা হবে

By PIB Kolkata

কলকাতা, ৮ মে, ২০১৯

পশ্চিমবঙ্গে বাকি ষষ্ঠ ও সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য অতিরিক্ত বৈদ্যুতিন ভোটযন্ত্র এবং ভিভিপ্যাট মেশিনের ব্যবস্থা করা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী সঞ্জয় বসু আজ কলকাতায় একথা জানিয়ে বলেন, যেহেতু সপ্তম দফায় দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত দ্বীপগুলিতে ভোটগ্রহণ করা হবে, তাই যোগাযোগ এবং পরিবহণের সমস্যার কথা মাথায় রেখে এইসব এলাকার জন্য অতিরিক্ত বৈদ্যুতিন ভোটযন্ত্র সংগ্রহ করে রাখা হবে। শ্রী বসু বলেন, আগামী দুটি ভোটের দিন নির্বাচকমণ্ডলীর জন্য ন্যূনতম সবরকম সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। ভোটাররা যেহেতু প্রচন্ড গরম এবং রোদের মধ্যে তাঁদের ভোট দিতে যাবেন, তাই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জল এবং রোদ থেকে বাঁচার জন্য অস্থায়ী শেডের ব্যবস্থা করা হবে।

এছাড়াও, ষষ্ঠ দফায় (সোমবার) ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সহ জঙ্গলমহল এলাকায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে শ্রী বসু জানান। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ পর্যন্ত ১৫.৫৩ লক্ষ লিটার মদ এবং নগদ ৬১.১০৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনের জাতীয় পোর্টালে ৪,৮৭২টি অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নাগরিক পোর্টালে ১১,৭০০টি এবং কমিশনের ‘সি-ভিজিল’ পোর্টালে ১১,৩৯৯টি অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। শ্রী বসু জানান, এইসব অভিযোগের অধিকাংশই নিষ্পত্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights