Friday, September 18, 2026
WA
Home Bangla দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নৌ-বাহিনীর প্রথম নিয়োগ কেন্দ্রের সূচনা

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নৌ-বাহিনীর প্রথম নিয়োগ কেন্দ্রের সূচনা

0
1367
Admiral Sunil Lanba, Chief of the Naval Staff - Indian Navy
Admiral Sunil Lanba, Chief of the Naval Staff - Indian Navy

কলকাতায় ভারতীয় নৌ-বাহিনীর নিয়োগ কেন্দ্রের উদ্বোধন

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মে, ২০১৯

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নৌ-বাহিনীর প্রথম নিয়োগ কেন্দ্রের সূচনা হয়েছে। নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা ভারতীয় নৌ-বাহিনীর প্রথম এই নিয়োগ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল করমবীর সিং উপস্থিত ছিলেন।

কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে নতুন এই নিয়োগ কেন্দ্রটি নৌ-বাহিনীর নিজস্ব জমিতেই গড়ে উঠেছে। দেশের মধ্যে পঞ্চম এই নিয়োগ কেন্দ্র থেকে নৌ-বাহিনীর স্বল্পকালীন সময়ের জন্য এবং স্থায়ী দু’ধরণের আধিকারিকদের নিয়োগ করা হবে। নৌ-বাহিনীর অন্য নিয়োগ কেন্দ্রগুলি ভোপাল, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম এবং কোয়াম্বাটোরে অবস্থিত। হুগলী নদীর তীরে ২৭ একর জমিতে নির্মিত এই কেন্দ্র থেকে বছরে ৫ হাজার জনকে আধিকারিক পদে নিয়োগ করা সম্ভব হবে। এই কেন্দ্রে এক সঙ্গে প্রায় ১৫০ জন প্রার্থী থাকতে পারবেন। এখানে পুরুষ ও মহিলাদের থাকার পৃথক ব্যবস্থা রয়েছে। নিয়োগ কেন্দ্রটিতে টেস্টিং হল, কনফারেন্স রুম, মেডিকেল ইন্সপেকশন রুম সহ নানা সুবিধা রয়েছে। এখানে প্রার্থীরা পরীক্ষা দেওয়ার পাশাপাশি, যাতে স্বচ্ছন্দে থাকতে পারেন, তাও নিশ্চিত করা হয়েছে।

ডায়মন্ড হারবারে এই নিয়োগ কেন্দ্র থেকে পুরুষ ও মহিলারা ভারতীয় নৌ-বাহিনীতে সহজে যোগদান করতে পারবেন। দেশের উত্তর ও উত্তর – পূর্বাঞ্চলের প্রার্থীরা এর থেকে উপকৃত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights