Sunday, September 20, 2026
WA
Home Bangla মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্দ্যোগকে প্রহসনে পরিণত করছে গঙ্গারামপুরের ট্রাফিক...

মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্দ্যোগকে প্রহসনে পরিণত করছে গঙ্গারামপুরের ট্রাফিক ব্যবস্থা

0
2879
Safe Drive Save Life
Safe Drive Save Life

মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফকে প্রহসন

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীরা সহাস্যে গঙ্গারামপুরের রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে।পুরো ঘটনাটি ঘটছে পুলিশি নজরদারির অভাবে।মুখ্যমন্ত্রীর প্রকল্পকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি ঘুরে বেরাচ্ছে বাইক আরোহীরা।হেলমেট বিহীন অবস্থায় বাইকে তিনজনকে হামেশাই সওয়ারি হতে দেখা যাচ্ছে।দ্রুতগতিতে অনিয়ন্ত্রীত ভাবে বাইক চালানোর ফলে মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটছে।সমস্ত জেলা জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচুর প্রচার ও ধরপাকড় হয়েছে কিন্তু গঙ্গারামপুর শহরে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কার্যকরী না হওয়ায় এনিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

এবিষয়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ জানান,মাঝে মধ্যে ধরপাকড় করা হয়। তবে তারা পুলিশের সামনে দিয়ে ট্রাফিক আইন অমান্য করে বাইক ছুটে যায় সাথে পেট্রোল পাম্পে তেল ও পাচ্ছে।অন্যদিকে যখন জেলার সদর শহর বালুরঘাটে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কার্যকরী হওয়ায় বাইক আরোহীদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে তখন জেলার গঙ্গারামপুর শহরে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে।প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দূর্ঘটনা।

গঙ্গারামপুর শহরে আইন থাকলেও তা কেউ তোয়াক্কা করছেনা বলে অভিযোগ।চালকেরা ট্রাফিক আইন মানছে না।আবার ট্রাফিক পুলিশও সেই আইন বাস্তবায়নে পদক্ষেপ করছেনা।ফলে অবাধে ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক আরোহীরা চলছেন।গঙ্গারামপুর শহরের ওয়াকিবহাল মহলের একাংশের মতামত পুলিশের নজরদারির অভাবে হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম বেড়ে গিয়েছে।এলাকায় একদল যুবকের দ্রুতগতিতে বাইক নিয়ে ছুটে বেড়ানোর কারনে অনেকে প্রাণভয়ে রাস্তায় বের হতে ভয় পান।তেমনি মাঝেমধ্যে এলাকায় দূর্ঘটনা ঘটছে।গঙ্গারামপুর শহরের বাসিন্দারা ট্রাফিক আইনকে কঠোরভাবে বহাল করার দাবী তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights