পশ্চিমবঙ্গের এনসিসি শিক্ষানবিশদের হিমালয় আরোহন
By PIB Kolkata
কলকাতা, ১১ জুলাই, ২০১৯
পশ্চিমবঙ্গ ও সিকি ডাইরেক্টরেটের অন্তর্গত দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ৮ বেঙ্গল গার্লস ব্যাটেলিয়নের শিক্ষানবিশ পর্বতারোহী ফুরদিকি শেরপা এবং দুর্গাপুর উইমেনস কলেজের ৫ বেঙ্গল গার্লস ব্যাটেলিয়নের শিক্ষানবিশ আরোহী সরস্বতী সিং পশ্চিম সিকিমে অবস্থিত ৬,০১০ মিটার উচ্চতায় তেনচেনখাং পর্বত আরোহন করেছে সফলভাবে। ১২ই জুন বেলা ১টা ২৫ মিনিটে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই দুই দুঃসাহসী পর্বতারোহী চেনতেনখাং পর্বত আরোহন করেন।
প্রসঙ্গত, প্রায় দুঃসাধ্য তেনচেনখাং পর্বতটি এ+ মর্যাদার শৃঙ্গ, যেটি এই প্রথম কোনও এনসিসি সদস্য আরোহন করার দুঃসাহসিকতা দেখিয়েছে।













