Wednesday, September 16, 2026
WA
Home Bangla শিশুদিবসে ভারতবাসীকে এসপি ১২৫ বিএসভিআই মোটরসাইকেল উপহার দিল হোণ্ডা

শিশুদিবসে ভারতবাসীকে এসপি ১২৫ বিএসভিআই মোটরসাইকেল উপহার দিল হোণ্ডা

0
1119
Honda
Honda

শিশুদিবসে ভারতবাসীকে এসপি ১২৫ বিএসভিআই মোটরসাইকেল উপহার দিল হোণ্ডা

এম রাজশেখর (১৪ নভেম্বর ‘১৯):-শিশুদিবসে ভারতবাসীকে ‘এসপি ১২৫ বিএসভিআই’ মোটরসাইকেল উপহার দিল ‘হোণ্ডা মোটরসাইকেল এণ্ড স্কুটার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

আজ দিল্লীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘বিএসভিআই’ গোত্রের প্রথম দ্বিচক্রযান রূপে দেশবাসীর সামনে ‘এসপি ১২৫ বিএসভিআই’ নিয়ে এলো ‘হোণ্ডা মোটরসাইকেল এণ্ড স্কুটার ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

লোকার্পণ সমারোহে অংশগ্রহণ করে সংস্থার অধ্যক্ষ, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবস্থাপক নির্দেশক মিনোরু কাতো জানিয়েছেন, “নব প্রজন্মের তরুণদের চাহিদার কথা ভেবেই ‘এসপি ১২৫ বিএসভিআই’-এর নকশা করা হয়েছে।
১২৫ সিসি সেগমেন্ট-এর এই মোটরসাইকেল ‘ড্রাম’ ও ‘ডিস্ক’ বিভাগে পাওয়া যাবে।
৩ বছর স্বাভাবিক এবং প্রয়োজনে আরো অতিরিক্ত ৩ বছর মিলিয়ে মোট ৬ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই মোটরসাইকেলে।
স্ট্রাইকিং গ্রীণ, ম্যাট এক্সিস গ্রে মেটালিক, ইম্পিরিয়াল রেড মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু এই চার রঙে উপলব্ধ হবে এই মোটরসাইকেল।”

অনুষ্ঠানে উপস্থিত সংস্থার বরিষ্ঠ সহাধ্যক্ষ (বিক্রয় ও বিপণন) ইয়াদবিন্দর সিং গুলেরিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “১৬ শতাংশ অতিরিক্ত মাইলেজ-এর আশ্বাস দেওয়া এই মোটরসাইকেল আজ থেকে দিল্লীতে ৭২,৯০০ (এক্স শো-রুম) টাকায় পাওয়া যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights