বর্ধমানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কলকাতা(ভারত)প্রতিনিধি : ভারতের বর্ধমান জেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ধমান ছন্দমের উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ধমান ছন্দমের সভাপতি অধ্যাপক ড. সমীর চ্যাটার্জী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার)এর সভাপতি এটিএম মমতাজুল করিম।
বর্ধমান ছন্দমের প্রিন্সিপাল মেহেবুব হাসানের পরিচলনায় আরও বক্তব্য রাখে আমিনুল রহমান, শ্যামা চৌধুরী প্রমূখ।












