Wednesday, September 16, 2026
WA
Home Bangla নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন, এবং সরবরাহের ওপর নজরদারীর জন্য ডিপিআইআইটি-র নিয়ন্ত্রণ কক্ষ

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন, এবং সরবরাহের ওপর নজরদারীর জন্য ডিপিআইআইটি-র নিয়ন্ত্রণ কক্ষ

0
2041
Maha Food Park - Maharashtra
Maha Food Park - Maharashtra

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন, এবং সরবরাহের ওপর নজরদারীর জন্য ডিপিআইআইটি-র নিয়ন্ত্রণ কক্ষ

By PIB Kolkata

নতুনদিল্লি, ২৬ মার্চ,২০২০

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্প বিকাশ ও অভ্যন্তরীন বাণিজ্য দপ্তর (ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রিজ এন্ড ইন্টারন্যাল ট্রেড- ডিপিআইআইটি) একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল লকডাউন অর্থাৎ  প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা চলার সময়  নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরে রাখা হবে ।এছাড়া এই সময় নির্মাতা, পরিবহন, বন্টন, পাইকারি ও ই-কমার্সএর মত সংশ্লিষ্ট সংস্থাগুলি যে সব সমস্যার সম্মুখীন হবে, সেগুলি দপ্তরের এই নিয়ন্ত্রণ কক্ষে তাঁরা জানাতে পারবেন। এই নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর হল +৯১-১১-২৩০৬-২৪৮৭ । প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে সমস্যা জানানো যাবে। এছাড়া [email protected] –এই ইমেল ঠিকানাতেও সমস্যা জানান সম্ভব।  

  ডিপিআইআইটি  সংশ্লিষ্ট রাজ্য সরকার, জেলা ও পুলিশ প্রশাসন সহ অন্যান্য সংগঠনের সঙ্গে  উদ্ভুত সমস্যাগুলি সমাধানের জন্য   প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যোগাযোগ করবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights