সবার বন্ধু বঙ্গবন্ধু
জাতির পিতা বঙ্গবন্ধু
বন্ধু তিনি সবার
বন্ধু তিনি শাপলা ফুলের
বন্ধু তিনি জবার।
বন্ধু তিনি দোয়েল শ্যামার
বন্ধু তিনি কবির
বন্ধু তিনি বাংলা ভাষার
বন্ধু তিনি রবির।
বন্ধু তিনি শ্রমিক চাষার
বন্ধু তিনি কুলির
বন্ধু তিনি লাল সবুজের
বন্ধু মাতৃভূমির।
বন্ধু তিনি আমার দেশের
বন্ধু সারা বিশ্বের,
বন্ধু তিনি আমজনতার
বন্ধু তিনি নিঃস্বের।
-সবার বন্ধু বঙ্গবন্ধু

হাসানাত লোকমান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সচিব,বাংলা একাডেমী , বাংলাদেশ ।


















