লিজেন্ড নচিকেতা চক্রবর্তীর শুভ জন্মদিনে আমাদের সকলের আন্তরিক শ্রদ্ধা ও অনেক শুভকামনা । লিরিসিস্ট,সুরকার ও আই বি জি নিউস এর এডিটর অভিজিৎ পাল কবিতায় তাঁকে অভিনন্দন জানালেন ।
“নেই কারোর তোমার মতো অভিযান”
জানি স্বপ্নের নেই প্রয়োজন
আজও শহরের তুমি আপনজন
জানি অনর্থেরা রোজ মেলে অনুক্ষণ
তোমার সাধ্যের রোজ আয়োজন
বুঝি বিবেকের কাছে নতশির
আগুনের বোঝা অস্থির
এই নাগরিক কীর্তনে
কতো অজানা মনে পড়ে
তবু থেকে যাওয়া এই ছায়া ঘরে
কণ্ঠস্বরে জ্বালা পোড়ে
আজ তোকে নিয়ে দলছুট গান
অনির্বানের নেই বিরাম
ঘুমোনোর চোখে জমে জল
লাল ফিতেদের স্কুল বন্ধ
আগুনের ছায়া জুড়ে ঘুম
নেই কারোর তোমার মতো অভিযান
@অভিজিৎ পাল



















