Friday, October 23, 2026
WA
Home Bangla উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালকে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফ থেকে ১০টি অক্সিজেন...

উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালকে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফ থেকে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হলো

0
920

কলকাতা, ৮ সেপ্টেম্বর ২০২১: রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, বেলুড় মঠের তরফে বুধবার উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালকে ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হলো। ড: শুভাশিস মিত্র, ডিরেক্টর, সঞ্জীবন হাসপাতাল এবং ড: ডালিয়া মিত্র, মেডিকেল ডিরেক্টর, সঞ্জীবন হাসপাতাল সেই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদপিঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজের হাত থেকে গ্রহণ করলেন।

ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা আগের থেকে কম হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের তৃতীয় ঢেউ এ বছরের অক্টোবরে আসতে পারে বলে সম্প্রতি সতর্কতা জারি করেছে। অধিকাংশ হাসপাতাল কোভিড-এর  দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে।

উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালকে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফ থেকে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হলো
উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালকে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের তরফ থেকে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হলো

এ দিন ড: শুভাশিস মিত্র বলেছেন, “আমরা রামকৃষ্ণ মিশন সারদাপীঠের কাছে অসীম কৃতজ্ঞ এই অক্সিজেন কন্সেন্ট্রেটরগুলো প্রদান করার জন্য। শুরু থেকেই সঞ্জীবন হাসপাতালের চিকিৎসা কর্মীরা প্রতিটি রোগীকে উন্নত মানের চিকিৎসা প্রদানের জন্য দিনরাত কাজ করে চলেছে। প্রাণঘাতী করোনাভাইরাস রোগের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে সঞ্জীবন হাসপাতাল গতবছর থেকে সফলভাবে কোভিড আক্রান্তদের চিকিৎসা প্রদান করে চলেছে এবং আসন্ন তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিচ্ছে এবং এই ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করবে তা নিশ্চিত করেছে।”

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights