জীবন চলবে এই পথেই
কাটবে নানান সংঘাতেই
কী পেলে কী পেলে না
এতে কিছুই যায় আসে না কারোর
তুমি তোমার মতোই ঠিক
অভ্যেস দেয় পাল্টানোর হদিশ
যুক্ত তর্ক নিয়েই মন্দির মসজিদ
অবশেষে আফসোসের কিনারায়
পাওয়ার কৌশলের পরোয়ানা নিজেকে নিয়েই
নিজে হও নিরুদ্দেশ..
অবাক করার মতন দিন
হাতের রেখা জানায় আছি ক’দিন
ভাগ্য আসলে বিধাতার ভাষণ..
অক্ষম ক্ষমতার শাসন
অবসাদের খাদে মন
কাকে চাইলে আর পেলে
এই জীবন….
এতো দূর এসে গেলে
কাকে সঙ্গে পেলে !
কেউ কী দিলো সাহস এগিয়ে যাওয়ার?
কেউ নেই দুপাশে শুধুই বাতাস নিঃশ্বাসে ভরছে বুকে বাড়ছে সাহস
জানি আক্ষেপ এই বাঁচার
দুনিয়া আছে আরও দেখার
জানবে যত, শান্ত হবে তুমি
অনুরোধ রেখো না আর
সব্বাই থাকে ভুল বোঝার
এই সফর কিছুটা রোগ
কিছুটা মাটির…
কে থাকে শেষে পাশে?
কে নেই জেনেও থাকে
তাকে খুঁজে নিও যদি পারো
দোষ গুন ভাগের জীবনে
কেচে মাড় দেয়া এ জীবনের
নেই কোন গল্প
সবটাই বুর্জোয়ার..
@অভিজিৎ
















