পার্বত্য রাজ্যগুলিতে মহাসড়ক নির্মাণ/মানোন্নয়ন
By PIB Kolkata
দেশের পার্বত্য রাজ্য ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে গত পাঁচ বছরে ৪ হাজার ৩৫৮ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছে। এই কাজে খরচ হয়েছে ৭০ হাজার ৭৩৩ কোটি টাকা। মহাসড়কগুলির নির্মাণ কাজে অগ্রগতির ভিত্তিতে ২০২১-২৩ এর মধ্যে সমগ্র কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দিয়ে সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আরও জানান, পশ্চিমবঙ্গে পার্বত্য ও সীমান্ত এলাকায় জাতীয় মহাসড়কে ৫৩টি উন্নয়নমূলক কাজ চালু রয়েছে।












