বিএসএফ পাচারকারীদের কবল থেকে বিরল প্রজাতির পাখি মুক্ত করেছে
(জেলা – নদীয়া)
০৯ অক্টোবর, ২০২২ তারিখে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমান্ত চৌকি ডাকোটিয়া, ৮২ ব্যাটালিয়নের জোয়ানরা প্রায় ১৮২০ ঘটিকায় চোরাকারবারীদের খপ্পর থেকে ০৯ টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছে, যেগুলো চোরাকারবারিরা ০৩ টি কাঠের বক্সে করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল। জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করলে তারা বাক্সগুলো ফেলে ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কাঠের বাক্সগুলো খুললে বিরল প্রজাতির ০৪ টি কালো ককাটুস, ০৪ টি টুকাইন এবং ০১টি মার্বো স্টর্ক পাখি পাওয়া যায়।

জব্দ করা বিরল প্রজাতির পাখি কৃষ্ণনগর বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
৮২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন যে আমাদের জওয়ানরা সীমান্তে বিরল প্রজাতির পাখির পাচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।














