Friday, September 18, 2026
WA
Home Bangla এক ডাক্তার ও পাল্টে যাওয়া অমানবিক দুনিয়ায় মানবিকতার ধারক পার্থসারথী মুখার্জী

এক ডাক্তার ও পাল্টে যাওয়া অমানবিক দুনিয়ায় মানবিকতার ধারক পার্থসারথী মুখার্জী

0
1218
Honor received from Governor of West Bengal as Eminent Doctor of Bengal by Partha Sarathi Mukherjee
Honor received from Governor of West Bengal as Eminent Doctor of Bengal by Partha Sarathi Mukherjee

এক ডাক্তার ও পাল্টে যাওয়া অমানবিক দুনিয়ায় মানবিকতার ধারক

রাজ্যপালের থেকে অনন্য সম্মান লাভ করলেন ডাক্তার পার্থসারথী মুখার্জী ।

শুরুতেই বলে দেয়া ভালো পার্থসারথী মুখার্জী একজন প্রতিষ্ঠিত ডাক্তার এবং নানা পুরস্কার পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন আশা রাখি , কিন্তু এ লেখা ডাক্তার মুখার্জীর জন্য নয় মানুষ পার্থসারথী কে নিয়ে । আজ যখন ডাক্তার এক্সেলেন্স পুরস্কার নিচ্ছেন ডক্টরদের মধ্যে থেকে রাজ্যপালের হাত থেকে নিশ্চয় তাঁর পরিবার ও পরিচিতরা আনন্দিত এবং গর্বিত ,এবং তা হওয়া স্বাভাবিক । আমি বলি আজ আসুন দেখা যাক মানুষ পার্থসারথীকে ।

অন্যের কথা নয় আমি আমার নিজের কথা বলবো যাতে কোনো প্রতিবাদ আসলে সত্যের সামনে থেকে জবাব দিতে পারি । গত ২৯ অগাস্ট ২০১৯ আমার বাবার অপারেশন হয় বাগবাজারের এক নামি বেসরকারি নার্সিংহোমে এবং অপারেশন করেন একজন এসিট্যান্ট প্রফেসর পদমর্যাদার ডাক্তার আপাত সাধারণ প্রোস্টেট অপারেশন । কিন্তু দুর্ভাগ্য অপারেশন ভুল হলো এবং পোস্ট টিইউআরপি ইনফেকশন হলো বাবার । সেই ডাক্তার কোনো দায় বা দায়িত্ব নিলেন না বললেন বয়েস হয়েছে কিছু করার নেই ।

আরো এক বার সেই নার্সিংহোমে ভর্তি করা হলো কিন্তু ডাক্তার এলেন না । বাবা ক্রমশ মৃত্যুর সাথে লড়তে শুরু করলেন , চলাফেরা বন্ধ হলো শুরু হলো বেডসোরের যন্ত্রনা । এমন সময় হেরে যাওয়া কেস নিলেন ডাক্তার পার্থসারথী মুখার্জী ও চারিংক্রস নরসিংহোমের রাহুল জি । নিশ্চিত মৃত্যু এক সপ্তাহের মধ্যে সেখান থেকে লড়াই শুরু করলেন ডাক্তার মুখার্জী ।

উত্তম কুমারের অগ্নিস্বরের সেই চরিত্র আর ছায়াছবির ডাক্তার যেন রক্ত মাংসে নিজে হাজির । বাবা একটু সুস্থ হলেন বাড়ি ফিরলেন আরো কিছু দিন আমার মাথা আলো করে বাঁচলেন । যদিও সম্পূর্ণ সুস্থ হওয়ার কথা নয়, তবে চলে যাওয়ার আগে একটু হলেও জেনে গেলেন ডাক্তার ই ভগবান হয় ।

নিজের মা ও বাচ্ছা হাসপাতাল এ ভর্তি মরণ ডেঙ্গু ও নিমুনিয়া নিয়ে আর মাঝ রাতে ডাক্তার ছুটছেন রোগী কে দেখতে , এই আবেগ আজ নিজের লোকের কাছেও মেলেনা, কিন্তু মানুষ পার্থসারথী দেখিয়ে দিলেন স্বার্থকনামা কাকে বলে । পরের দিন বাবার কাছে গিয়ে জানলাম মাঝরাতে ডাক্তার এসেছিলেন ,চোখে জল এসে গেলো । কখন ডাক্তার বাবু থেকে “পার্থদা” হয়ে গেলেন জানি না ।

আজ কেউ যদি বিরুদ্ধ মত প্রকাশ করেন তবে বলবো মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু মানবিক ব্যাবহারই মানুষের শেষ কথা হয় উচিত । আর ডক্টর মুখার্জী সেই বিরল মানবিক মুখ ।

আজ ডাক্তার এক্সেলেন্স অ্যাওয়ার্ড তার পেশাকে সম্মানিত করলো, কিন্তু তিনি ইতিমধ্যেই তার রোগীর পরিবাবের আপনজন কাছের মানুষ । রাজ্যপাল মহামান্য ধানকার সাহেবের উপস্থিতিতে এই অনন্য সম্মান, শুধুমাত্র একজন ডক্টরের স্বীকৃতি নয়, এ এক হারিয়ে যাওয়া সংস্কৃতির ও উত্থান কাহিনী ও বটে ।

আপনি আরো এগিয়ে যান ঈশ্বর আপনার জীবন কে সকল সম্মানে ও আনন্দে ভরিয়ে তুলুন । আপনার পরিবার ও মা কে আন্তরিক ধন্যবাদ আপনার শক্তি ও প্রেরণা হয়ে ওঠার জন্য ।

Photo Md. Khairul Amin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights