Thursday, September 17, 2026
WA
Home Bangla রাজাধিরাজ

রাজাধিরাজ

0
1056
Palash and Red Mati -Digital Art by Suman Munshi
Palash and Red Mati -Digital Art by Suman Munshi

রাজাধিরাজ
ডাঃ ধীরেশ চৌধুরী

রামধনুর সাতটা রঙের থেকেও
বেশি রঙের সমাহার আজ বাতাসে,
কত কত হাত হয়েছে রঙিন,
কত রং আজ মিশছে কত রঙের সাথে,
মিশছে বটে কিন্তু কজনা হতে পেরেছে
সব অহং কে ত্যাগ করে আত্মবিলীন…
দেখে বরং শিখি ওই পলাশ গাছটার কাছে,
একই শাখাতে ধরে রেখেছে ফুলগুলো,
কেউ বা অতীব উজ্জ্বল আবার কেউ বা মলিন,
কেউ সদ্য কুঁড়ি নবীন,
কেউ বা ঝরার অপেক্ষায়…
তবু ও সবাই দেখো কেমন আনন্দ মুখর!
কেউ ভাবেনা যে আসলেতে কাউকে পর,
রুক্ষ মাটিও তাই করেছে নতস্বীকার,
বাধ্য হয়েছে বনতে রঙিন উর্বর।
চলো পারলে আবির হই,
হাসি মুখে অন্য সাথীরে কই
এসো তবে একসাথে মিলি,
গড়ি এক সুখের বর্ণালী…
কভু যেন না বনি বাদুড় রং,
লেপটে থাকলেও
আসলেতে জেনো পুরোটাই তার কৃত্রিম ঢং,
উপস্থিতি যার পুরোটাই বিরক্তির
কি আছে তার দাম?
হলোই না হোক সে ভীষণ রকম আমির।
মর্মেই যদি না রং লেগেছে,
আদৌ সে রং তার কি আছে?
ভোলাও কেন তবে মোদের মিছে,
মিথ্যে রূপের পলাশ বনার সাজে।
ওই সব রঙ ঢং ছেড়ে,
তারচেয়ে ভালো
বনি চলো পলাশগাছ,
বসন্তের রাজাধিরাজ…
© ডাঃ ধীরেশ।
৩রা চৈত্র, ১৪২৮। দোল উৎসব।

DR.DHIRES KUMAR CHOWDHURY
DR.DHIRES KUMAR CHOWDHURY

Geriatrician by profession has been involved in treating the elderly for more than decades. Founder and President of established government registered NGO “Banchbo”, Life Member of Geriatric Society of India, Executive Member of Geriatric Society of India, Eastern Zonal, Assistant Secretary, Geriatric Society of India, West Bengal Branch, Advisor, Protect The Warriors, Advisor, Parkinson’s Disease Patients Welfare Society Kolkata has been involved in various social activities for more than two decades.
Regular writer in newspapers and magazines on elders and social issues.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights