Friday, November 27, 2026
WA
Home Bangla “কিছু দেখা কিছু শোনা কিছু পড়া আর বাকিটা কল্পনায়”

“কিছু দেখা কিছু শোনা কিছু পড়া আর বাকিটা কল্পনায়”

0
0
"কিছু দেখা কিছু শোনা কিছু পড়া আর বাকিটা কল্পনায়"
"কিছু দেখা কিছু শোনা কিছু পড়া আর বাকিটা কল্পনায়"
Buy on Amazon
Buy Now on Amazon

“কিছু দেখা কিছু শোনা কিছু পড়া আর বাকিটা কল্পনায়”

আশি বছর বয়সে বাত ব্যাধি নিয়ে, বুকের ব্যাটারি দিয়ে চলা আমি মানুষ টা যখন ডাক পেলাম চৈতি সফরে যাবার তখন এক কথায় রাজি হয়ে যাই। জানা ছিল যে  বৈতরণী নদীর কাছে কেন্দুঝাড় এ তিন দিন থাকা হবে আমার পছন্দের বাঁচবো সংস্থার তত্বাবধানে।সাহেবদের জিভের জড়তার কারণে এলাকাকে বলত Keonjhor আর মোসাহেবেরা তাকে আজও ডাকে কেওনঝড় বলে।

 “নদী  তুমি কোথা হতে আসিয়াছ ” বিজ্ঞানী জগদীশ বসুর প্রশ্ন আমাকে ব্যাকুল করে ছোটবেলা থেকেই। এবার ও তাই শুরু করলাম বৈতরণী নদী কে নিয়ে পড়াশুনা। জানলাম বন পাহাড়ের দেশ কেন্দুঝার অঞ্চলে  গভীর জঙ্গলে গোরুর নাকের ছিদ্রের মত কাল রঙের এক প্রস্তর খন্ডের ভেতর দুটি ফুটো থেকে নেমে আসছে জলের স্রোত। আর তাই হল বৈতরণী নদীর উৎস। প্রায় তিনশ ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই নদী ক্রমশ খরস্রোতা হয়ে বিস্তীর্ণ খাদ খন্ড বানিয়ে  বয়ে গেছে পথে অনেক  জলপ্রপাত সৃষ্টি করতে করতে।  যাজপুরে এসে নদী টি প্রায় সমতলে চলে একসময় ভিতর কণিকার কাছে বঙ্গোপসাগরে পড়েছে।  জেনে আশ্চর্য হলাম যে  যাজ পুরে নদী ঘাট এর নাম  দশেশ্বমেধ  ঘাট। সেখানে  বিহারের গয়ার মত পিন্ডদান খুব পবিত্র বলে মানা হয়। আমাদের যাত্রায় স্থানটি দেখার সুযোগ নেই। নদী তীরে রয়েছে ৫১ পীঠের 

এক  শক্তিপীঠ ,যেখানে সতীর নাভি পড়েছিল সেই বিরজা দেবীর দেবীর মন্দির। এখানে দেবী  দুর্গার রং কালো আর দুই হাত। নেট থেকে সংগ্রহ করে  সেই মাতৃপ্রতিমার ফটো আর দশেশ্ব মেধঘাট এর ফটো দিলাম আগ্রহী পাঠক দের জন্য।

আর কেন্দুঝড় 

এ তো রয়েছে একান্ন পীঠের অন্যতম প্রধান শক্তিপীঠ মা তারিণী দেবীর মন্দির যেখানে সতীর স্তন্য পড়েছিল বলে  লিখিত আছে।

তবে আমাদের ট্যুর প্রোগ্রামে সেটা দেখার কথা ।

  গরুর পুরাণে বৈতরণী নদী কে কেন ভয়ঙ্কর রহস্য ময় বলা হয়েছে সে কথা নদী তীরে  পৌছে বলব।

 জীবনে কন্ডাক্টেড ট্যুর তো কম করিনি, দেশে বিদেশে নামি দামি ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে অখ্যাত সংস্থার সাথে যাবার অভিজ্ঞতা ছিল। এবার ভ্রমণ কিন্তু একদম আলাদা। ৬৭ জন মানুষ কে নিয়ে যার অধিকাংশ কম বেশি অশক্ত, এমন কি তার মধ্যে  অতি দীর্ঘকাল ক্যান্সার এ ভোগা মূলত হুইল চেয়ারে চলাফেরা করতে হয় এমন মহিলা ও আছেন  , তাদের সার্বিক দায়িত্ব নিয়ে কোন অঘটন ছাড়া ফিরে আসা এক প্রায় অসম্ভব ঘটনা। প্রকৃতি অনেক সময় বাঁধ সেধেছে, গাড়ি বিকল হওয়ার দুর্ভোগ এসব কিন্তু আটকাতে পারে নি  আমাদের মুক্তির আনন্দ।  সব টুকু সম্ভব হয়েছে বাঁচবো টিম এর একান্ত আন্তরিক, স্নেহশীল সেবা পেয়ে।  মেন্টর ডাক্তারবাবু তার অসুস্থ শরীর নিয়েও আমাদের পাশে থেকেছেন, এটাই তার স্বভাব। আমি আশ্চর্য হয়ে গেছি  ৭৭ বছর বয়সী  সেন মহাশয় এর প্রাণশক্তি , সাংগঠনিক দক্ষতা দেখে। তার এই গুণ সঞ্চারিত হয়েছে মেয়ে, জামাই আর বাকিদের মধ্যে। এমন মানুষ আমি  আগে দেখিনি। আমি না বলে পারছি না , আমাদের হোটেল এর  মুসলিম মালিক,  আর তার  তরতাজা তরুণ সাপোর্ট স্টাফ দের কথা। সব সময় তারা হাসিমুখে , আগ বাড়িয়ে মিটিয়েছে আমাদের নানা আবদার। সত্যি বলতে কি  অল্পবয়স্ক তরুণ তরুণী যে ভাবে আমাদের সাথে ব্যবহার করেছে ,মনে হচ্ছিল যে ওরা দাদু দিদার সঙ্গ দিচ্ছে।  ওদের মধ্যে প্রায় সবাই উৎকলবাসী , এমন  সুখকর অভিজ্ঞতা ভোলার নয়। 

     নানা কারণে কখনও লাঞ্চ এ দেরি হয়েছে। সেই সুযোগে  পেয়েছি স্থানীয় মানুষের সঙ্গ। একটি ঘটনার কথা বলি। অনেক সিঁড়ি বেয়ে যাচ্ছিলাম এক ঝর্ণার দিকে বৃষ্টির মধ্যে। খুব খিদে পেয়েছিল। সিঁড়ির ধারে এক মধ্যবয়সী স্থানীয় আদিবাসী আর তার অপটু  তরুণ সহকারী বিক্রী করছিল  ঝাল মুড়ি নানা সামগ্রী মিশিয়ে।  সে খুব যত্ন আর আন্তরিকতা নিয়ে খাবার দিল আমাদের। দেখাদেখি একদল বৃদ্ধা ও খাবার চাইল। তাদের এক এক জনের বাহানার শেষ নেই,  তা সত্বেও মানুষ টি একদম না বিরক্ত হয়ে অদ্ভুত সব ফরমায়েশ পালন করছিল।  শুধু বার বার বলছিল , যদি আপনার ভাল লাগে তবে জানাবেন, তাতেই আমি খুশি। 

খিদের মুখে আর সুন্দর ব্যবহার পেয়ে আমি তো  চেটে পুটে ঝাল মুড়ি খেয়ে , তরতাজা হয়ে দ্বিগুণ উৎসাহে আপাত কঠিন পথ পেরিয়ে ফলস দেখে নিলাম।

  আর একদিন লাঞ্চ খেতে প্রায় বিকেল চার টা বেজে গেল । স্থানটি ছিল 

এক চালু পাইস হোটেল।   খাওয়া  তে অনেক আইটেম ছিল, ছোট মাছের পাতুরি গোছের খাবার, অদ্ভূত চাটনি আরও অনেক কিছু। কিন্তু সব ছিল বেশ ঝাল। বিকেল বেলায় একদল শহুরে বৃদ্ধ বৃদ্ধা খেতে বসেছে এমন সব খাবার।  আমার মত অনেকই টক দই, সহ অনেক কিছু পেতে চাইলেন। কি আশ্চর্য শান্ত ভাবে ওরা আমাদের আবদার মেটাতে চেষ্টা করছিল। 

 গ্রাম্য পরিবেশে অদ্ভুত খাবার এর সাথে আন্তরিকতা মন ছুয়ে গেল।

একদিন গিয়েছিলাম উত্তাল ব্রাহ্মণী নদীর তীরে ভীম কুন্ড ফলস দেখতে।  সেখানে নদী সত্যি অসাধারণ। যারা  ইন্দ্রবতী নদীর ওপর চিত্রকোট ফলস দেখেছেন তারা অনেকটা মিল পাবেন সেখানে। অনেকে নিশ্চয়ই ফটো এবং ভিডিও পোস্ট করবেন এ বিষয়ে।

আমার চোখে পড়ল নদীর পাশে  মহাবীর ভীম এর এক  মূর্তি। মহাভারত এর  ভীম আমার এক প্রিয় চরিত্র। তার এমন বিশ্রী  মূর্তি দেখে হতাশ হলাম। প্রচলিত কাহিনী অনুযায়ী ভীম এখানে গদা দিয়ে পাথর ভেঙে কুন্ড করেছে। ভারতে অন্তত পাঁচ খানা ভীম কুন্ড আছে।  এ বিষয়ে আমি আর কিছু বলব না। আমার মনে মহাবীর ভীম এর ধারণা গেঁথে আছে আর্টিস্ট রবি বর্মার ছবি দেখে। দুই ভীমের ছবি পোস্ট করলাম। কাছেই একটা নেচার পার্ক আছে। সেখানে কুমীর প্রতিপালন করা হয়। বিষয় টি উল্লেখ করলাম  বৈতরণী নদীর  কথা বলার জন্য।

বলেছিলাম যে  ভগবান বিষ্ণু   গরুর পুরাণে বলেছেন  যে মানুষ এর মৃত্যুর পর  তার আত্মা কে যমদূত নিয়ে আসে বৈতরণী নদীর তীরে। সে নদী লোহিত বর্ণ, ভয়ংকর বিপদ সঙ্কুল, সেখানে আছে কুমীর, হাঙর, নানা বিষাক্ত মাছ ,কোথাও  ফুটন্ত গরম জল । পাপী দের আত্মা কে টেনে নিয়ে যাওয়া হয় সেই নদী দিয়ে । কঠিন সেই সময়। ওপারে বসে আছেন যমরাজ। তিনি পাপ এর হিসাব নিকেশ করে  আত্মাকে পাঠিয়ে দেন নরকের বিভিন্ন চেম্বার এ। আর যারা সৎ ,উপকারী মানুষ দান ধ্যান করেন আর ব্রাহ্মণ দের  পরিতোষ করেন তারা গরুর লেজ ধরে অনায়াসে পার হয় বৈতরণী।   অনেক ক্ষণ নদী টি দেখে ও কাহিনীর মর্ম বুঝতে পারিনি আমি। নদীর ওপারে ময়ুরভঞ্জ জেলা।   কাহিনী অনুযায়ী সেথায় তো যমপুরী হবার কথা। বাস্তবে এখন কেওনঝর 

এক পিছিয়ে পড়া জেলা আর ময়ুর ভঞ্জ অনেক উন্নত। বাঙালী এটা জেনে খুসী হবে যে  সেখানকার রাজ পরিবার খুব প্রগতিশীল ছিলেন। তার সব চেয়ে সফল রাজার মহিষী কিন্তু এক বঙ্গ তনয়া, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা 

কেশব চন্দ্র সেন এর ছোট মেয়ে সুচারু দেবী।সেই বিদুষী মহিলা ময়ুর্ভঞ্জের আদিবাসী মহিলাদের জন্য অনেক কল্যাণ প্রকল্প সার্থক ভাবে রূপায়ণ করেছেন।  

আর সে রাজার কাছে কাজ করতেন এক মেধাবী বঙ্গ সন্তানপ্রমথনাথ বসু, যিনি অঞ্চল টি তে লোহার আকর এর সন্ধান দেন স্যার জামশেদরজী টাটা কে।

, জামশেদ পুর এর টিসকো  কারখানা করে ওঠার পেছনে সে বাঙ্গালী আর ময়ুর ভঞ্জের রাজ পরিবার এর অবদান ভোলবার নয়। এটা কি আজব ঘটনা নয় যে আজ থেকে হাজার দুই বছর আগে যখন বৈতরণী 

নদীর ওপার কে যমের নরক পুরী ভাবা হত সেই স্থান পরবর্তী কালে  উন্নত বলে জানা যাচ্ছে।

হাইওয়ে এর ধরে আমরা যে হোটেল এ থাকতাম তার সামনে দিয়ে দিন ভর আকরিক লোহা,কয়লা চলাচল করে চলেছ দিন রাত।  পথে  নিশ্চই বৈতরণী নদী পার হতে হয় ,ঠিক জানিনা । তাই 

হলে পাপী  দের কষ্ট করে বইতরণী পার হতে হয় না 

এখন ।

শেষ করি মা তারিণী এর মন্দির নিয়ে কথায়।  চারি দিকে শাল গাছ এ ঘেরা মন্দির। দিক দিগন্ত থেকে  মানুষ আস্ত নারকেল পাঠাচ্ছে ট্রাক, বাস ,অটো করে । সব জমা হচ্ছে মন্দির এ পূজায়। 

মন্দির এর গঠন একটু অন্যরকম। দেবী এখানে এক পাথর খন্ড,  তার ওপর  চোখ বানিয়ে দেওয়া হয়েছে।  চাতালের চার দিক খোলা, ভক্তগণ যে কোন দিক থেকে মন্দির দর্শন করতে পারে। পুরোহিত মশাই কিন্ত আদিবাসী, ব্রাহ্মণ না। অল্প তার চাহিদা।

এই মন্দির ঘিরে অনেক রোমাঞ্চকর কাহিনী আছে। তার আবার ঐতিহাসিক ভিত্তি আছে। আগ্রহী পাঠক এ বিষয়ে একটু নেট সার্চ করলেই অনেক ভিডিও পেয়ে যাবেন।

একটা কথা না বললে অন্যায় হবে। কেন্দু ঝার অঞ্চলে  তো কেন্দুপাতার জঙ্গল হওয়ার কথা। আমি কিন্তু চারিদিকে শুধুই শাল গাছ দেখেছি। জানলাম যে কেন্ডুপাতা কুড়ানো , বিড়ি র জন্য বিক্রি সব সরকার এর অধীনে চলে, তাই বলে  কিছু থাকবে না ?  ব্যাপার টি আমি বুঝতে পারি নি।

এক আফসোস থেকে গেছে ,মা তারিণী দেবীর মন্দির এর ডালমা ভাত ভোগ খুব প্রসিদ্ধ। দুপুরে সেটি পাওয়া যায়। উড়িষ্যার বিশেষ খাবার হল ডালমা রাইস , আর ওদের ছানা 

পোড়া । দ্বিতীয় টি হোটেল এ খেয়েছি। । শেষ মেষ বলতেই হবে যা দেখেছি যা পেয়েছি এই বয়সে তুলনা তার নেই।

 আমাদের যাত্রায় আবহাওয়া বাঁধ সাধলেও তেমন বিপত্তি হয় নি। তবে ট্যুর এ ভিলেন হিসেবে কাজ করেছে  এক ট্রান্সপোর্ট এজেন্সী যারা আমাদের সাইট সীইং আর ফেরার দায়িত্বে ছিল। ওরা আমাদের ভালমানুষ কর্মকর্তা দের সাথে অন্যায় কাজ করেছে। কিন্তু আর্থিক ক্ষতি স্বীকার করেও আমাদের সংস্থা যাত্রী দের স্বার্থে সব মেনে নিয়েছে। এটা তাদের মহত্ব বলতেই হবে।

আমাদের তোলা কিছু ফটো যোগ করে লেখা টি শেষ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights