Friday, October 23, 2026
WA
Home Bangla কোমিও স্মার্টফোন এবার কলকাতায় – ‘এক্স ১ নোট’ ভ্যালু ফর মানি স্মার্ট...

কোমিও স্মার্টফোন এবার কলকাতায় – ‘এক্স ১ নোট’ ভ্যালু ফর মানি স্মার্ট ফোন

0
2310
Mr. Sumit Sehgal, Chief Marketing Officer, COMIO Smartphones_ Ms. Ritabhari Chakraborty_ Mr. Sanjay Kalirona, CEO & Director, COMIO Smartphones
Mr. Sumit Sehgal, Chief Marketing Officer, COMIO Smartphones_ Ms. Ritabhari Chakraborty_ Mr. Sanjay Kalirona, CEO & Director, COMIO Smartphones

কোমিও স্মার্টফোন কলকাতায় ‘এক্স ১ নোট’ লঞ্চের মাধ্যমে পূর্বের বাজারে পা রাখল

এই ফ্ল্যাগশীপ মডেলে রয়েছে ক্যাটেগরির সেরা হালকা ওজনের পাশাপাশি এফ.এইচ.ডি+ ফুল ভিউ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা তাও অবিশ্বাস্য দামে

কলকাতা, ২২শে মে, ২০১৮ঃ কোমিও স্মার্টফোন, যারা ভারতে ক্রমবিকাশশীল মিড-সেগমেন্ট ব্র্যান্ড এবং ইকোনমিক টাইমের ‘দ্য মোস্ট প্রমিশিং ব্র্যান্ড’ এর স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা তাঁদের ফ্ল্যাগশীপ স্মার্টফোন কোমিও এক্স ১ নোটের সাহায্যে বাজার দখলে এগিয়ে এসেছে। মাত্র ৯,৯৯৯/- টাকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক দামে এক্স ১ নোট সম্পূর্ন ত্রুটিমুক্ত স্লিম আইডি ডিজাইন, স্টাইলিশ মিরর ফিনিশ ব্যাক কভার যা দুটি রঙে পাওয়া যায়- রয়্যাল ব্লু এবং সানরাইজ গোল্ড একে অন্যদের থেকে আলাদা পরিচয় এনে দেয়। কোমিও এক্স১ নোটের সঙ্গে, এই ব্র্যান্ড যা প্রথমে উত্তর ও পশ্চিম ভারতে পা রেখেছিল এখন পূর্ব ও দক্ষিন ভারতেও তাঁদের ছাপ ফেলতে প্রস্তুত। ৫ হাজার- ১০ হাজার টাকা রেঞ্জের মধ্যে ব্র্যান্ডটি মোট ৫টি ডিভাইস লঞ্চ করছে পূর্ব ও দক্ষিনের বাজারে যার মধ্যে রয়েছে বর্তমান মডেলগুলি সেমন সি-১, পি-১, সি-২ লাইট এবং এস-১ লাইট।

পূর্ব ভারতে কলকাতা সবথেকে বড় বাজার কাজেই কোমিও-র ফ্ল্যাগশীপ স্মার্টোফোনের জন্য এখানে উচ্চ সম্ভাবনা রয়েছে। ‘ভ্যালু ফর মানি’ মার্কেট হিসাবে, পূর্ব ভারতে ১৫০টি ডাইরেক্ট সিটি ডিস্ট্রিবিউটর, ২০০টি বড় আকারের রিটেল চেইন এবং ২০০ আফটার সেল টাচ এর সঙ্গে ব্র্যান্ড একটি বৃহৎ অফলাইন নেটওয়ার্ক গড়ে তুলবে। কোমিও স্মার্টফোন পূর্ব ভারতের বাজার থেকে ৩০-৪০ হাজার (কলকাতা থেকে ১৫ হাজার) বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে, যা একবছরের মধ্যে বাজারের ২-৩% অংশিদারিত্বের সমান। গ্রাহকদের যে বিশেষ অফার দেওয়া হবে সেগুলি হল- রিলায়েন্স জিও অফার, স্ক্রীন ব্রেকেজ ওয়ার‍্যান্টি সহ কোমিও সাপোর্ট।

এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ১৩ এম.পি+ ৫ এম.পি অটো ফোকাস ফ্ল্যাশ সহ এবং ফ্রন্ট ক্যামেরা ৮ এম.পি। একজন ছবি প্রেমীর সোনার সুযোগ, এই হ্যান্ডসেট বিভিন্ন রকম ক্যামেরা মোডস যেমন পোর্ট্রেট/বোকেহ, বিউটি, প্যানোরামা, সোশ্যাল এবং নাইট মোডে পাওয়া যাবে। এটি ডিজাইন করা হয়েছে হাই ডেফিনিশন সম্পূর্নভাবে উপভোগ করার জন্য , আর তাই এতে যুক্ত হয়েছে ৬-ইঞ্চি ফুল ভিউ এফ.এইচ.ডি+ ২.৫ কার্ভড ডিসপ্লে। ৪জি- ভলটে দুয়াল সিম স্মার্টফোন ১.৪৫ গিগা হার্জ কোয়াড-কোর প্রসেসর যুক্ত এবং এতে রয়েছে ২,৯০০ এম.এ.এইচ এর ব্যাটারি।  

মি. সঞ্জয় কালিরোনা, সিইও এবং ডাইরেক্টর, কোমিও স্মার্টফোন জানালেন, “আমরা এই নতুন কোমিও এক্স১ নোট এর লঞ্চের কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত, ব্র্যান্ড হিসাবে এটিই সারা ভারতে আমাদের বিস্তৃতিকে সূচিত করবে। আমরা আমাদের গ্রাহক, রিটেলার ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাচ্ছি তা অবর্ননীয়, এবং আমাদের কোমিও এক্স ১ এর মতো একটি প্রোডাক্ট তাঁদের হাতে তুলে দিতে আরো উৎসাহিত করছে, কারণ ১০,০০০ টাকা রেঞ্জের মধ্যে এটি অন্যতম সেরা প্রোডাক্ট”। 

তিনি আরো বলেন, “কোমিও এক্স ১ নোট, অ্যাডভান্সড ক্যামেরা কোয়ালিটি, আরো ভালো স্পীড, নিরাপত্তা বৈশিষ্ট্য, স্টাইলিস ডিজাইন এবং ভ্যালু অ্যাডেড পরিষেবা সব একটি ফোনেই প্রদান করছে, ফলে গ্রাহক অভিজ্ঞতা অত্যন্ত ভালো হতে বাধ্য”।    

কয়েকটি বৈশিষ্ট্য হলঃ

  • অ্যান্ড্রয়েড ওঃ অ্যান্ড্রয়েড ওরিও পিকচার-ইন-পিকচার (একাধিক অ্যাপস), আরো স্মার্ট ব্যাটারি, ২ গুণ দ্রুত ইন্টারফেস, ৬০টির বেশী ইমোজির সঙ্গে

  • ফেস আনলক ফিচার এর সঙ্গে আপনার ফোন খোলার সুযোগ

  • ইন্ট্রুডার সেলফি ফিচারের সঙ্গে আপনার ফোন থেকে অনুপ্রবেশকারীকে দূরে রাখুন

  • ফিঙ্গার প্রিন্ট সেনসরের জাদু দেখুন। কল নিন, ০.১৫ সেকেন্ডের মধ্যে স্ক্রীন আনলক করুন, ছবি তুলুন, অ্যাপস অ্যাকসেস করুন

  • আরো বেশী মেমরি, আরো স্থান, আরো মজাঃ ৩জিবি র‍্যাম +৩২ জিবি রোম, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়

  • নোটিফিকেশন এল.ই.ডি এর সঙ্গে কোন বাজ মিস করবেন না, অটো কল রেকর্ডিং বৈশিষ্ট্য এবং অটো কল ব্যাক রিমাইন্ডার আপনাকে আপনার ভালো লাগার আলাপচারিতা ভুলতে দেবে না।

  • আপনার স্মার্টফোনকে পার্সোনালাইজ করুন ডুয়াল অ্যাকাউন্ট অ্যাপ এর সাহায্যে

  • ফন্ট অ্যাপ্লিকেশন ফিচার বিভিন্ন ধরনের ফন্ট অ্যাকসেস করার সুযোগ দেয় তাও ২২টি আঞ্চলিক ভাষায়

  • পপ-আপ টাচ ফিচার ব্যবহারকারীকে সবথেকে কম টাচ এর মাধ্যমে অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়

  • ডবলু পি এস অফিস অ্যাপ আপনাকে সব ধরনের ডকুমেন্ট সহজে দেখার সুযোগ করে দেয়

এর সঙ্গেই মি সুমিত সেহগাল, চিফ মার্কেটিং অফিসার, কোমিও স্মার্টফোন জানালেন, “উত্তর এবং পশ্চিম ভারতের যুবাদের হৃদয় জয় করার পরে, আমরা দক্ষিন ও পূর্ব ভারতে আমাদের বাজারকে ছড়িয়ে দিতে পেরে উল্লসিত। কলকাতা আমাদের জন্য একটি স্ট্র্যাটেজিক রিজিয়ন আর পূর্ব ভারতের যুবাদের জন্য একটি ট্রেন্ডসেটিং বাজার। এই এলাকায় আমাদের ছাপ ফেলতে আমরা আরো প্রচেষ্টা চালাব এবং আমাদের মোটো ‘ডোন্ট লিসন, কর ডাল’ এর সঙ্গে এখানকার যুবক-যুবতীদের মন জয় করতে পারবেন”।

কোমিও সাপোর্টঃ বিশেষভাবে ডিজাইনড আফটার সেলস সাপোর্টের মধ্যে রয়েছে ১ বছর + ১০০ দিনের ওয়্যার‍্যান্টি, একবারের স্ক্রীন ব্রেকেজ ওয়ার‍্যান্টি, ৩০ দিনের রিপ্লেসম্যান্ট, একটি স্পেশ্যাল বাই ব্যাক এবং আপগ্রেড অফার যা আপনাকে আপনার পুরানো স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ দেয়। কোমিও আপগ্রেড অফার আপনাকে আপনার পুরানো কোমিও ফোনে ৪০% নিশ্চিত রিটার্ন দেয় (১২ মাসের পুরানো হবে না) যদি আপনি আপনার পুরানো কোমিও স্মার্টফোন আপগ্রেড করতে চান। এই অফার শুধুমাত্র পাওয়া যাবে  www.comio.in

রিলায়েন্স জিও অফারঃ গ্রাহকরা এখন কোমিও স্মার্টফোনের সঙ্গে আনলিমিটেড ডেটা এবং টক টাইম উপভোগ করতে পারবেন। জিও গ্রাহকরা এখন ২,২০০ টাকার ক্যাশব্যাক (৪৪*৫০ ভাউচার) পাবেন তাঁদের ১৯৮/২৯৯ মাসিক প্ল্যান প্রথমবার সফল রিচার্জের ক্ষেত্রে। ২য় রিচার্জ থেকেই এই অফার রিডিম করা যাবে।

পাওয়া যাবেঃ কোমিও এক্স ১  নোট পাওয়া যাবে সারা ভারতে সবকটি অগ্রগন্য  রিটেল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম- স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, অ্যামাজন, শপক্লুস ও পেটিম-এ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights