Friday, October 23, 2026
WA
Home Bangla নন্দীগ্রামে গেলেন মমতা – দেখা হবে তোমায় আমায় ,খেলা হবে অন্য...

নন্দীগ্রামে গেলেন মমতা – দেখা হবে তোমায় আমায় ,খেলা হবে অন্য পাড়ায়, বাংলার ২০২১ ইলেক্শনের ময়দানে ?

0
851
Mamata Banerjee by Wikipedia
Mamata Banerjee by Wikipedia

নন্দীগ্রামে গেলেন মমতা – দেখা হবে তোমায় আমায়, খেলা হবে অন্য পাড়ায়?

“একা কুম্ভ রক্ষা করে নকল বুন্দির গড়” । একে একে ছেড়ে গেছে অনেক নেতা, কান পাতলে হেরে যাবার আশংকা, তবু তিনি লড়াকু মমতা এবং এখানেই তিনি আলাদা । লড়তে হলে সামনে থেকে লড়াই তাঁর নীতি আর তাই শুভেন্দুকে আগাম ডঙ্কা বাজিয়ে জানালেন “আমি হারাইনি ফুরিয়েও যায়নি, তোর চ্যালেঞ্জ নিয়ে তোর ময়দানেই এসেছি “।

তবে সালটা ২০২১ সংখ্যা তত্ব বলে যোগফল ৫, আবার মুখ বাংলার পাঁচ হয় আশাভঙ্গ হলে, নিন্দুকদের কথা বাদই দিলাম , লড়াই কিন্তু জোরদার হবে । ইঞ্চিতে, ইঞ্চিতে দুই পক্ষের মর্যাদার লড়াই ।

পূর্ণেন্দু বাবু নেই, অমিত মিত্র নেই, “চাষার বেটা” রেজ্জাক সাহেব বিদায় নিলেন । প্রিয়াহীন হলেন “পারাবাত প্রিয়ার” নায়িকা নেই রায়দিঘিতে দেবশ্রী ।

এলেন কীর্তনের ময়দানে মুন্সিয়ানা দেখানো অদিতি মুন্সী । লোকে বলছে দাঁয়ের কোপে বাদ গেলেন হাঁসদা সাহেব উত্তর বংলায় আর গোষ্ঠী কোন্দলে গেলেন চাকদার রত্না দি ।

তবে অমিত মিত্র ও পূর্ণেন্দু বোসের বিদায় কিন্তু অর্থ্য, শ্রম বা কারিগরি মন্ত্রকে কাকে আনে দিদি আগামীতে তৃণমূল সরকার হলে, তা দেখার। তবে এক বালতি ভালোবাসা সহ বার্ত্যজনেরা জানিয়ে গেলো, এবার দমদম এ কিন্তু আবার অধ্যাপক বার্ত্য বসু ।

ভোটারদের আগাম অভিনন্দন আশাকরি নিজের ভোট নিজে দিয়ে সুস্থ গণতন্ত্র রাখবেন । আর তামা,তুলশী গঙ্গা হাতে আগামী ২রা মে পর্যন্ত্য সকলের প্রতিশ্রুতির বন্যায় যাচ্ছে দিন ভেবে আনন্দে থাকুন ।

শুধু মা, করোনা বা আমফন দিসনা । আর মাইকের চিৎকার তা যেন সহ্য করার ক্ষমতা থাকে । সন্ধ্যে বেলায় ঘন্টা খানেক ক্রসফায়ার এ কে যে সঙ্গে থেকে জীবন জেরবার করবে, তাই আজ রিপাব্লিক অফ ইন্ডিয়া জানতে চাইবে কিনা ভাবছি ।

একবার বিদায় দে মা ঘুরে আসি, গণতন্ত্রের মহাযজ্ঞে স্বাগত ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights