দেশজুড়ে ৮৮৭টি এটিএম চালু ডাক বিভাগের
By PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২৬
ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজলভ্য করতে এটিএম পরিষেবাকে ঢেলে সাজাচ্ছে ডাক বিভাগ। নাগরিকদের সুবিধার্থে দেশের বিভিন্ন ডাকঘরে ৮৮৭টি এটিএম চালু করেছে ডাক বিভাগ।
এর ফলে, গ্রামাঞ্চল এবং অনগ্রসর এলাকায় বসবাসরত মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
এই এটিএম-গুলিতে গ্রাহকরা নগদ টাকা তোলা ছাড়াও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ-সুবিধা পাবেন।
এসব এটিএম থেকে পরিষেবা গ্রহণ করার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে ডাক বিভাগ।












