Sunday, September 20, 2026
WA
Home Bangla বিএসএফ সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে

বিএসএফ সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে

0
572
বিএসএফ সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে, দেহে লুকিয়ে থাকা ৬৯.২৭ লক্ষ্য টাকার সোনা সহ একজন পাচারকারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে থেকে গ্রেপ্তার করেছে।
বিএসএফ সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে, দেহে লুকিয়ে থাকা ৬৯.২৭ লক্ষ্য টাকার সোনা সহ একজন পাচারকারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে থেকে গ্রেপ্তার করেছে।

বিএসএফ সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে, দেহে লুকিয়ে থাকা ৬৯.২৭ লক্ষ্য টাকার সোনা সহ একজন পাচারকারীকে ভারত-বাংলাদেশ সীমান্তে থেকে গ্রেপ্তার করেছে।

উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ ২০২৪, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সীমান্ত চৌকি জয়ন্তীপুরের ০৫ বাহিনীর বিএসএফের জাওয়ানরা সোনা চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে দেয় এবং এক ভারতীয় চোরাকারবারীকে ০৯টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করে যার মোট ওজন ১.০৪৯ গ্রাম। মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত পাচারের চেষ্টা করছিলো। আটক সোনার আনুমানিক মূল্য ৬৯,২৭,৬২৪/- টাকা।

বিএসএফের মুখপাত্রের মতে, জয়ন্তীপুর সীমান্ত ফাঁড়ির সৈন্যরা সোনার সম্ভাব্য চোরাচালান সম্পর্কে বিএসএফ গোয়েন্দাদের কাছ থেকে অগ্রিম তথ্য পেয়েছিল। ১৬ মার্চ আনুমানিক ০৬৪০ ঘটিকায়, সীমান্তে কর্তব্যরত জাওয়ানরা লক্ষ্য করে যে মেহেরুদ্দিন মালি নামে সন্দেহভাজন ব্যক্তি ছত্তিশঘরিয়া গ্রাম থেকে একটি ইম্প্রোভাইজড গেট দিয়ে আসছে। মেটাল ডিটেক্টরের সাহায্যে জওয়ানরা তার ত্যাধি চালায়। তল্লাশির সময়, একটি মেটাল ডিটেক্টরে তার শরীরের নীচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে তার মলদ্বারে ০৯টি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছে। এরপর তার কাছ থেকে ০৩টি প্যাকেট একটি কনডম, কার্বন পেপার এবং লাল রঙের টেপে মোড়ানো ০৯টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জওয়ানরা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সোনার বিস্কুটগুলি জব্দ করে।

ধৃত পাচারকারীর পরিচয় মেহেরুদ্দিন মালি পিতা – রুমজান মালি, গ্রাম – জয়ন্তীপুর (ছত্তিসগড়িয়া), জেলা- উত্তর ২৪ পরগনা (পঃ বঃ), সীমান্ত বেড়ার সামনে।

জিজ্ঞাসাবাদে মেহেরুদ্দিন মালি জানায় যে সে তার গ্রামের জয়ন্তীপুর (ছত্তিসগড়িয়া) বিপরীতে অবস্থিত বাংলাদেশের সাদিপুর গ্রামের মিলন শেখের কাছ থেকে ০৯ পিস সোনার বিস্কুট পেয়েছে। ১৫ মার্চ ২০২৪ মিলনের নির্দেশে, তিনি বিএসএফের আধিপত্যের রেখা অতিক্রম করে অজানা ব্যক্তির কাছে সোনার বিস্কুটগুলি পৌঁছে দেবেন। পরের দিন সকালে, সে তার মলদ্বারে ঢুকিয়ে চালানটি গোপন করে। তিনি আরও জানান, প্রথমে মাদক সেবন করে তারপর সোনার বিস্কুট মলদ্বারে ঢুকিয়েছে। কিন্তু তাকে গেটে তল্লাশি করে সোনাসহ বিএসএফ সদস্যরা ধরে ফেলে। তিনি আরও প্রকাশ করেছেন যে তিনি ২০১৮সালে একটি মানব পাচারের মামলায় বিএসএফ দ্বারা গ্রেপ্তার হয়ে বনগাঁয় জেলে ছিলেন।

আটক ব্যক্তি ও জব্দকৃত জিনিসপত্র শুল্ক বিভাগ, পেট্রাপোলে হস্তান্তর করা হবে।

শ্রী এ কে আর্য, ডিআইজি, বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্ত, জনসংযোগ আধিকারিক, জাওয়ানদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত চোরাকারবারিদের দল সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন করেন। আপনারা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য পান, আপনি ১৪৪১৯ নম্বরে বিএসএফকে এই বিষয়ে অবহিত করতে পারেন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ জারি করেছে যাতে সোনা চোরাচালান সম্পর্কিত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে। সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তিকে একটি উপযুক্ত পুরস্কারের পুরস্কিত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights